প্রশিক্ষণ বলতে কি বুঝ?
উত্তর: প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের দক্ষতা ও পেশাগত জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে কর্মীদেরকে হাতেনাতে যে শিক্ষাদান করা হয় তাকে প্রশিক্ষণ বলে। ইংরেজি training শব্দের পারিভাষা হলো প্রশিক্ষণ। প্রশিক্ষণ এমন একটি সুসংগঠিত প্রক্রিয়া যার মাধ্যমে কর্মীদের বিশেষ কার্যদক্ষতা, যোগ্যতা ও প্রবণতা বৃদ্ধি পায় এবং কর্মীকে অধিক দায়িত্ব পালনের সক্ষম করে গড়ে তোলে। প্রশিক্ষণ সর্বস্তরের কর্মীদেরকে কার্যোপ্রযোগী ও দক্ষ করে গড়ে তোলা এবং মানসিকতা বিকাশে এক অবিরাম প্রক্রিয়া। প্রশিক্ষণের মাধ্যমে কর্মীকে কোন বিষয়ে হাতনাতে শিক্ষাদান দেওয়া হয়। এর ফলে কর্মী তার কাজে দক্ষ হয়ে ওঠে।
HSC Management 2nd Paper Chapter 5: কর্মীসংস্থান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 5: কর্মীসংস্থান · সৃজনশীল
প্রশিক্ষণ বলতে কি বুঝ?
উত্তর