উদ্দীপকে কর্মী নিয়োগের জন্য কোন কোন পরীক্ষার ব্যবস্থা করেছে তার বর্ণনা দাও।
উত্তর: উদ্দীপকের প্রতিষ্ঠানটি কর্মী নিয়োগের জন্য যে যে ব্যবস্থা গ্রহণ করেছে তা হল আবেদনপত্র গ্রহণ ও বাছাই, নিযুক্তির পরীক্ষায় অংশগ্রহণে আমন্ত্রণপত্র ইস্যু, নিযুক্তি পরীক্ষা গ্রহণ , যোগ্যতা যাচাই, বুদ্ধিমত্তা যাচাই, ইত্যাদি। আবেদনকারীরা সাধারণত বিজ্ঞাপন বিজ্ঞপ্তিতে সারা দিয়ে লিখিত আবেদনপত্র দাখিল করে। এই আবেদন পত্রের মাধ্যমে নির্বাচন কার্য শুরু হয়। বাছাই প্রক্রিয়ায় যেসব প্রার্থীর আবেদন পত্র গৃহীত হয় তাদেরকে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়ে নতুন করে চিঠি ইস্যু করা হয়ে থাকে। সাধারণভাবে বৃহদায়তন প্রতিষ্ঠানে কর্মী নিয়োগের ক্ষেত্রে লিখিত পরীক্ষা গ্রহণ করা হয়। পরবর্তীতে যোগ্যতা যাচাই এর মাধ্যমে প্রাথমিক শিক্ষাগত যোগ্যতা, জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা প্রার্থী সহ পদের উপযুক্ত কিনা তা যাচাই করা হয়। পরবর্তীতে প্রার্থীর গভীর চিন্তাভাবনা, পরিস্থিতির মোকাবেলা করার ক্ষমতা এবং মানসিক যোগ্যতা যাচাই করা হয়। উদ্দীপকে দেখা যায় প্রতিষ্ঠানে কর্মী নিয়োগ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ প্রতিষ্ঠানের প্রাণ হলো কর্মরত ব্যক্তিবর্গ। দ্যুতি এন্টারপ্রাইজে বিভিন্ন পদের জন্য কর্মী নিয়োগ হবে এজন্য প্রতিষ্ঠান থেকে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, পরিস্থিতি মোকাবিলা করার ক্ষমত, মানসিক যোগ্যতা ইত্যাদি পরীক্ষা করার সিদ্ধান্ত গৃহীত হয় । এই পরীক্ষাগুলোতে যারা উত্তীর্ণ হবে তাদেরকে মডারেটরের অধীনে দীর্ঘ সময়ের জন্য প্রশিক্ষণ ব্যবস্থা করা হবে। এখানে দেখা যায় তারা উপরের সবগুলো পদক্ষেপ গ্রহণ করে কর্মীদেরকে পরীক্ষা নিয়ে থাকে।
HSC Management 2nd Paper Chapter 5: কর্মীসংস্থান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 5: কর্মীসংস্থান · সৃজনশীল
উদ্দীপকে কর্মী নিয়োগের জন্য কোন কোন পরীক্ষার ব্যবস্থা করেছে তার বর…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর