শিক্ষানবিশ প্রশিক্ষণ পদ্ধতি বলতে কী বোঝায়। ব্যাখ্যা কর।
উত্তর: কোন অভিজ্ঞ তত্ত্বাবধায়ক এর অধীনে কতিপয় কর্মীকে নির্দিষ্ট মেয়াদে কার্যক্ষেত্রে হাতে কলমে ও তাত্ত্বিক বিষয়ে যে জ্ঞান দেওয়া হয় তাকে শিক্ষানবিশ প্রশিক্ষণ বলে। এ ধরনের প্রশিক্ষণ পদ্ধতিতে কর্মীকে নির্দিষ্ট কাজে চূড়ান্তভাবে নিয়োগের পূর্বে তাকে ওই কাজের বিভিন্ন বিষয়ে হাতে-কলমে শিক্ষা দেওয়া হয়। অতঃপর শিক্ষানবিশ প্রশিক্ষণ শেষে কর্মীকে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হয়।
HSC Management 2nd Paper Chapter 5: কর্মীসংস্থান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 5: কর্মীসংস্থান · সৃজনশীল
শিক্ষানবিশ প্রশিক্ষণ পদ্ধতি বলতে কী বোঝায়। ব্যাখ্যা কর।
উত্তর