তনু গার্মেন্টস লিমিটেড প্রথমত কোন উৎস থেকে কর্মী সংগ্রহ করত? ব্যাখ্যা কর।
উত্তর: তনু গার্মেন্টস লিমিটেড প্রথমত কর্মী সংগ্রহের অভ্যন্তরীণ উৎস ব্যবহার করতো। প্রতিষ্ঠানে নিয়োজিত বা কর্মরত কর্মীদের মধ্য থেকে বা তাদের মাধ্যমে বা তাদের পরিচয় কোন কর্মী সংগ্রহ করাকে কর্মী সংগ্রহের অভ্যন্তরীণ উৎস বলে। প্রতিষ্ঠানের বাইরে থেকে কর্মীর সংগ্রহের ক্ষেত্রে বিজ্ঞপ্তি প্রদান, আবেদনপত্র সংগ্রহ, ইত্যাদি কাজ করতে হয়। কিন্তু অভ্যন্তরীণ উৎস থেকে কর্মী সংগ্রহ করা হলে খুব সহজেই প্রতিষ্ঠানের অভ্যন্তর থেকে কর্মী সংগ্রহ করা হয়। কিন্তু অভ্যন্তরীণ কর্মী সংগ্রহের কিছু অসুবিধা রয়েছে। যেমন: সজন প্রীতি, কর্মোদ্দীপনার অভাব, মানসিকতা, সীমিত ক্ষেত্র, নতুন মেধা প্রবেশে বাধা, উপযুক্ত কর্মীর অভাব ও শ্রমিক সংঘের চাপ ইত্যাদি। উদ্দীপকে দেখা যায়, তনু গার্মেন্টস লিমিটেডের কিছু শূন্য পদে কর্মী নিয়োগ হবে। বর্তমানে এবং শ্রমিক সংঘের সুপারিশের নতুন সাধারণ কর্মী ও ব্যবস্থাপক নিয়োগ দেন। এরূপ নিয়োগের ফলে প্রতিষ্ঠানের কাজের গতি মারাত্মকভাবে ব্যাহত হয। এখানে দেখা যায় তারা শ্রমীকদের সুপারিশে কর্মী নিয়োগ করে থাকেন যা কর্মীর সংগ্রহের অভ্যন্তরীণ উৎস। তাই বলা যায় উদ্দীপকে তনু গার্মেন্টস লিমিটেড প্রথম অবস্থায় কর্মী সমূহের অভ্যন্তরীণ উৎস থেকে কর্মী সংগ্রহ করতেন।
HSC Management 2nd Paper Chapter 5: কর্মীসংস্থান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 5: কর্মীসংস্থান · সৃজনশীল
তনু গার্মেন্টস লিমিটেড প্রথমত কোন উৎস থেকে কর্মী সংগ্রহ করত? ব্যাখ্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর