উদ্দীপকে "রংধনু ব্যাংকের" মি. আতিকের হতাশা দূরীকরণে পদোন্নতি ভিত্তি কি হওয়া উচিত বলে তুমি মনে কর?
উত্তর: উদ্দীপকে "রংধনু ব্যাংকের" মি. আতিকের হতাশা দূরীকরণে পদোন্নতির ভিত্তিতে যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিক পদোন্নতি ব্যবহার করা উচিত বলে আমি মনে করি। জ্যেষ্ঠতা বা যোগ্যতা কিংবা মেধাকে পদোন্নতির একমাত্র চাবিকাঠি বিবেচনা করা হলো ব্যবস্থাপনা কে নানা অসুবিধার সম্মুখীন হতে হয়। তাই কর্মীদের পদোন্নতি ব্যাপারে ব্যবস্থাপনা বা কর্তৃপক্ষ যোগ্যতা ও জোষ্ঠ্যতা উভয় বিবেচনা কর কর্মীদের পদোন্নতি দিয়ে থাকেলে একে জোষ্ঠ্যতা ও যোগ্যতা ভিত্তিতে পদোন্নতি নামে পরিচিত। এই পদ্ধতিতে যোগ্যতার পাশাপাশি জ্যেষ্ঠতাকেও সমান গুরুত্বের সাথে বিবেচনা করা হয়। ফলে পদোন্নতির ক্ষেত্রে কর্মীদের প্রতি সুবিচার করা সম্ভব হয়। এতে পুরনো কর্মীদের যেমন ধরে রাখা যায় তেমনি যোগ্যতা সম্পন্ন কর্মীরাও সন্তুষ্ট থাকেন। উদ্দীপকে মি. জামিল ও মি. আতিক দুই বন্ধু। মি. আতিক ২০১৬ সালে "রংধনু ব্যাংকের" নিউ মার্কেট শাখার শাখা ব্যবস্থাপক হিসেবে যোগদান করেন। দুই বছর পর মি. জামাল ওই ব্যাংকের ধানমন্ডি শাখায় ব্যবস্থাপক হিসেবে যোগদান করেন এবং তিনি মি. আতিকের চেয়ে অধিক শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন। দুজনেই অত্যন্ত দক্ষতার সাথে তাদের ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে আসছেন। ২০২৪ সালের জানুয়ারিতে ব্যাংক কর্তৃপক্ষ দুইজনের কর্মদক্ষতা মূল্যায়ন করে মি. জামিলকে উচ্চ স্তরে পদোন্নতি প্রদান করেন। এতে আতিক পদোন্নতি না পেয়ে বেশ হতাশ হন। যোগ্যতা ও জোষ্ঠ্যতা উভয়ের ভিত্তিতে পদোন্নতি দেওয়া গেলে পুরাতন কর্মীদের যেমন সন্তুষ্ট করা যায় তেমনি নতুন কর্মীদের কাজেও উদ্দীপনা থাকে। এতে পুরাতন কর্মীদের শ্রম ঘূর্ণায়মানতা হ্রাস পায়। তাই মেয়াদকাল ও দক্ষতা উভয় বিবেচনায় পদোন্নতি দিলে ব্যাংকের বর্তমান সংকট মোকাবেলা করা সম্ভব।
HSC Management 2nd Paper Chapter 5: কর্মীসংস্থান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 5: কর্মীসংস্থান · সৃজনশীল
উদ্দীপকে "রংধনু ব্যাংকের" মি. আতিকের হতাশা দূরীকরণে পদোন্নতি ভিত্তি…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর