উদ্দীপকে সিনথিয়া লি. কর্মীসংস্থানের কোন উৎস হতে কর্মী সংগ্রহ করেন?
উত্তর: উদ্দীপকে সিনথিয়া লিমিটেড কর্মীসংস্থানের বাহ্যিক উৎস থেকে কর্মী সংগ্রহ করেন। প্রতিষ্ঠানের বাইরের বিভিন্ন উৎস থেকে কর্মী সংগ্রহ করার প্রক্রিয়াকে বাহ্যিক উৎস বলে। সংগ্রহের সবচেয়ে জনপ্রিয় উৎস হচ্ছে বিজ্ঞপ্তির মাধ্যমে কর্মী সংগ্রহ। বর্তমান বিশ্বে এটি ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। বিজ্ঞাপন এর সাহায্যে সম্ভাব্য প্রার্থীদের আবেদনের জন্য আহবান করা হয় এবং ব্যাপকভাবে চাকরিপ্রার্থীদের আকৃষ্ট করা হয়। বাহ্যিক উৎস হতে কর্মী সংগ্রহ করা হলে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে যাচাই-বাছাই করে যোগ্য ও উপযুক্ত কর্মী নির্বাচন করার সহজ হয়। এছাড়াও এ পদ্ধতির মাধ্যমে বাইরের বিভিন্ন প্রতিষ্ঠানের যোগ্যতা সম্পন্ন কর্মী নিয়োগ দেওয়া সম্ভব হয়। এ উৎস থেকে যোগ্যতা সম্পন্ন কর্মী সংগ্রহ করা হলে প্রতিষ্ঠানের সর্ব স্তরের শূন্য পদ সহজে পূরণ করা যায়। কারণ এই উৎস থেকে কর্মী সংগ্রহ করলে বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের কর্মী আবেদন করে। এ উৎস থেকে সংগৃহীত কর্মীদের নিয়ন্ত্রণ করা ব্যবস্থাপকের জন্য সহজ হয়। এই পদ্ধতিতে কর্মী সংগ্রহ করা হলে কর্মীরা প্রশিক্ষণের জন্য উন্মুক্ত হয়ে থাকে। উদ্দীপকে দেখা যায়,সিনথিয়া লি. এর সহকারী বিক্রয়ের ব্যবস্থাপক পদে লোক নিয়োগের লক্ষ্যে ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রদান করে। এতে বিপুলসংখ্যক প্রার্থী আবেদন করে। এখানে দেখা যায় তারা ওয়েবসাইটের মাধ্যমে বিজ্ঞপ্তি প্রদান করে কর্মী সংগ্রহ করে, যা কর্মীর সংগ্রহের বাহ্যিক উৎস। তাই বলা যায় সিনথিয়া লিমিটেড কর্মী সংস্থানের বাহ্যিক উৎস থেকে কর্মী সংগ্রহ করেছে।
HSC Management 2nd Paper Chapter 5: কর্মীসংস্থান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 5: কর্মীসংস্থান · সৃজনশীল
উদ্দীপকে সিনথিয়া লি. কর্মীসংস্থানের কোন উৎস হতে কর্মী সংগ্রহ করেন?
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর