উদ্দীপকে তাজ টেক্সটাইল মিল কোন মৌলিক উৎস হতে কর্মী সংগ্রহ করে। ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে তাজ টেক্সটাইল মিল বাহ্যিক উৎস থেকে কর্মী সংগ্রহ করেন। প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ উৎস ছাড়া অন্য কোন উৎস থেকে কর্মী সংগ্রহ করা হলে তাকে কর্মী সংগ্রহের বাহ্যিক উৎস বলে। সাধারণত প্রতিষ্ঠানগুলোতে কাজ বৃদ্ধি পাওয়ার সাথে সাথে নতুন জনশক্তির প্রয়োজন পড়ে। যা অনেক ক্ষেত্রেই অভ্যন্তরীণ উৎস থেকে যোগাড় করা সম্ভব হয় না। নতুন চিন্তা, প্রযুক্তি ও পদ্ধতির সাথে খাপ খাইয়ে এগিয়ে যাওয়ার মত জনশক্তি৷ প্রতিষ্ঠানের অভ্যন্তর হতে অনেক সময় সংগ্রহ করা সম্ভব নয় । যে কারণে বাইরের উৎস থেকে কর্মী সংগ্রহের প্রয়োজন পড়ে। উদ্দীপকে দেখা যায়, তাজ টেক্সটাইল মিলস লি"চাকুরি বিনিয়োগ কেন্দ্রের মাধ্যমে ৫০ জন অদক্ষ কর্মী নিয়োগ দেন। এখানে দেখা যায় তিনি যে পদ্ধতিতে কর্মী নিয়োগ করেন সেটি হল কর্মী নিয়োগের বাহ্যিক উৎস। তাই বলা যায় উদ্দীপকের তাজ টেক্সটাইল মিল কর্মী নিয়োগের বাহ্যিক উৎস ব্যবহার করেন।
HSC Management 2nd Paper Chapter 5: কর্মীসংস্থান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 5: কর্মীসংস্থান · সৃজনশীল
উদ্দীপকে তাজ টেক্সটাইল মিল কোন মৌলিক উৎস হতে কর্মী সংগ্রহ করে। ব্যা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর