উদ্দীপকে জনাব আব্দুল্লাহকে পদোন্নতি প্রদানের ক্ষেত্রে যে ভিত্তিকে বিবেচনা করা হয়েছে?কর্মী সন্তুষ্টিতে তার যৌক্তিকতা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব আব্দুল্লাহকে পদোন্নতি প্রদানের ক্ষেত্রে যোগ্যতা বা মেধাভিত্তিক পদোন্নতি দেওয়া হয়েছে, কর্মী সন্তুষ্টিতে এর যৌক্তিকতা রয়েছে। যোগ্যতা বা মেধার ভিত্তিতে পদোন্নতি দেওয়া হলে তাকে যোগ্যতা বা মেধাবভিত্তিক পদোন্নতি বলা হয়। এ ধরনের পদোন্নতি জটিল হলেও কর্মীরা উৎসাহিত হয় এবং কম যোগ্যতা সম্পন্ন কর্মীরা যোগ্যতা অর্জনের সচেষ্ট হয়। এ নীতি কর্মীকে যোগ্যতা ও দক্ষতা অর্জনের উৎসাহিত করে, প্রতিষ্ঠানের মান উন্নয়ন এবং উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে, প্রতিষ্ঠানের জনশক্তির সর্বোত্তম ও সর্বাধিক ব্যবহার নিশ্চিত করে, প্রতিযোগী কর্মীগণ তাদের সর্বোচ্চ অবদান রাখতে সচেষ্ট হয় এবং কর্মীদের গবেষণাধর্মী ও সৃজনশীল কাজে উৎসাহিত করে । উদ্দীপকে দেখা যায়,জনাব আব্দুল্লাহ একটি প্রতিষ্ঠানের সহকারী ব্যবস্থাপক পদে কর্মরত। ১২ বছর চাকরিজীবন তিনি একই পদমর্যাদায় কর্মী বিভাগ, উৎপাদন বিভাগ, বিপণন বিভাগ ও হিসাবরক্ষণ বিভাগে কাজ করছেন। এতে তার দক্ষতা অনেক বৃদ্ধি পেয়েছে। প্রশাসন মনে করেন তিনি এখন পদোন্নতি পাওয়ার যোগ্য। কেননা কর্ম অভিজ্ঞতার পাশাপাশি তার ভালো শিক্ষাগত যোগ্যতাও রয়েছে । তাই কর্তৃপক্ষ আব্দুল্লাহকে ব্যবস্থাপক পদে পদোন্নতি প্রদান করেন। এখানে তিনি তার শিক্ষাগত যোগ্যতা এবং তার অভিজ্ঞতার কারণে তার পদোন্নতি হয়, যা যোগ্যতা বা মেধাভিত্তিক পদোন্নতি উদাহরণ। তাই বলা যায়, উদ্দীপকে জনাব আব্দুল্লাহকে পদোন্নতি প্রদানের ক্ষেত্রে যোগ্যতা বা মেধাভিত্তিক পদোন্নতি দিয়ে থাকেন।
HSC Management 2nd Paper Chapter 5: কর্মীসংস্থান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 5: কর্মীসংস্থান · সৃজনশীল
উদ্দীপকে জনাব আব্দুল্লাহকে পদোন্নতি প্রদানের ক্ষেত্রে যে ভিত্তিকে ব…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর