জনাব আব্দুল্লাহ কোন পদ্ধতিতে প্রশিক্ষণ পেয়েছেন? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব আব্দুল্লাহ কাজের মাধ্যমে প্রশিক্ষণের পদ পরিবর্তন প্রশিক্ষণ ব্যবস্থাটি পেয়েছেন। একজন কর্মী জন্মগতভাবে বিভিন্ন গুণের অধিকার হতে পারে তবে কার্যক্ষেত্রে তার দক্ষতা ও পারদর্শিতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের প্রয়োজন হয়। যে প্রশিক্ষণ পদ্ধতিতে কর্মীকে একই প্রতিষ্ঠানের বিভিন্ন পদে দায়িত্ব প্রদানের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয় তাকে পদ পরিবর্তন এর মাধ্যমে প্রশিক্ষণ বলে। অর্থাৎ এ পদ্ধতিতে প্রতিষ্ঠানের কর্মীদেরকে এক পথ হতে অন্য পদে বদলি করে সকল কাজের জন্য উপযুক্ত করে গড়ে তোলা হয়। এতে কর্মীর মধ্যে প্রতিষ্ঠানের বিভিন্ন কাজে দক্ষতা, অভিজ্ঞতা, জ্ঞান ইত্যাদি অর্জিত হয়। উদ্দীপকে দেখা যায়, জনাব আব্দুল্লাহ একটি প্রতিষ্ঠানের সহকারী ব্যবস্থাপক পদে কর্মরত। ১২ বছর চাকরিজীবন তিনি একই পদমর্যাদায় কর্মী বিভাগ, উৎপাদন বিভাগ, বিপণন বিভাগ ও হিসাবরক্ষণ বিভাগে কাজ করছেন। এতে তার দক্ষতা অনেক বৃদ্ধি পেয়েছে। এখানে দেখা যাচ্ছে তিনি বিভিন্ন কাজে দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করেছেন, যা কর্মী প্রশিক্ষণের পদ পরিবর্তন পদ্ধতির সাথে সামঞ্জস্যপূর্ণ।
HSC Management 2nd Paper Chapter 5: কর্মীসংস্থান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 5: কর্মীসংস্থান · সৃজনশীল
জনাব আব্দুল্লাহ কোন পদ্ধতিতে প্রশিক্ষণ পেয়েছেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর