উদ্দীপকে মি. শাহাবের সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে ব্যবস্থাপনার কোন নীতি অনুসৃত হয়েছে? ব্যাখ্যা কর।র।
উত্তর: উদ্দীপকের মি. শাহাবের সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে ব্যবস্থাপনার বিকেন্দ্রীকরণ নীতি অনুসৃত হয়েছে। প্রতিষ্ঠানের নিম্ন পর্যায়ের এবং অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহ নিম্ন স্তরের ব্যবস্থাপকদের হাতে থাকাকে বিকেন্দ্রীকরণ বলে।প্রতিষ্ঠানের এমন অনেক কাজ আছে যেখানে অধস্তনদের গুরুত্ব দিতে হয়।অন্যাথায় প্রতিষ্ঠান তার লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়।আর বিকেন্দ্রীকরণের মাধ্যমেই অধস্তনদের গুরুত্ব দেওয়া হয়। উদ্দীপকের মি. শাহাব একটি কাপড় উৎপাদনকারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক তার কারখানার কাজগুলো (যেমনঃ কাপড় কাটিং,সেলাই,ইস্ত্রি ও মান নিয়ন্ত্রণ) ভিন্ন ভিন্ন কর্মী করে থাকে।তিনি তার প্রতিষ্ঠানের অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পর্যায়ক্রমে ব্যবস্থাপনার নিচের স্তরে প্রদান করেন।অর্থাৎ তিনি ব্যবস্থাপনার বিকেন্দ্রীকরণের নীতি অনুসরণ করেন।তাই বলা যায়, উদ্দীপকের মি. শাহাবের মধ্যে সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে ব্যবস্থাপনার বিকেন্দ্রীকরণ নীতি অনুসৃত হয়েছে।
HSC Management 2nd Paper Chapter 2: ব্যবস্থাপনার নীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 2: ব্যবস্থাপনার নীতি · সৃজনশীল
উদ্দীপকে মি. শাহাবের সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে ব্য…
উদ্দীপক
Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর