তুমি কি মনে কর, সুষ্ঠুভাবে কার্যপরিচালনা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে উক্ত নীতিটি যথার্থ? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: সুষ্ঠুভাবে কার্য পরিচালনা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে জোড়া মই শিকল নীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি প্রাতিষ্ঠানিক শিকলের মধ্যে সবাইকে আবদ্ধ করাকে জোড়া-মই শিকল নীতি বলা হয়। এর ফলে প্রতিষ্ঠানের যে কোনো পর্যায়ে কোনো সমস্যা দেখা দিলে তা ঊর্ধ্বতন সহজে জানতে পারে এবং দ্রুত সমাধান করতে পারে। তাই হেনরি ফেওলের জোড়া মই-শিকলের মাধ্যমে প্রতিষ্ঠানের সব বিভাগকে একত্র করতে পারলে কাজ আদায় সহজ হয়। উদ্দীপকের চিত্রটিতে আমরা প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরের সম্পর্কযুক্ত ব্যক্তি বিভাগ ও উপ-বিভাগ দেখতে পাই। প্রতিষ্ঠানের জোড়া মই শিকল নীতি বজায় থাকলে প্রতিষ্ঠানের সকল কাজ সুশৃঙ্খলভাবে সম্পাদন করা সম্ভব হয়। যেকোনো বিষয়ে জবাবদিহিতা আদায় এর কাজ ও সুন্দর ভাবে সম্পন্ন করা যায়। কে কাকে জবাবদিহি করবে তা সুনির্দিষ্ট থাকে। জোড়া মই নীতির মাধ্যমে প্রতিষ্ঠানের শৃঙ্খলার প্রতিষ্ঠা করা যায়। তাই আমরা বলতে পারি সুষ্ঠুভাবে কাজ পরিচালনা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এ জোড়া মই শিকলের নীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
HSC Management 2nd Paper Chapter 2: ব্যবস্থাপনার নীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 2: ব্যবস্থাপনার নীতি · সৃজনশীল
তুমি কি মনে কর, সুষ্ঠুভাবে কার্যপরিচালনা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে উ…
উদ্দীপক

Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর