উদ্দীপকে উল্লিখিত ছকটি হেনরী ফেয়লের কোন নীতির সাথে মিল রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত ছকটি জোড়ামই শিকলের নীতির সঙ্গে মিল রয়েছে। প্রতিষ্ঠানের উপর থেকে শুরু করে নিচের স্তর পর্যন্ত প্রতিটি ব্যক্তি বিভাগ ও উপবিভাগকে একে অন্যের সাথে যুক্ত করে দেওয়ার নীতিকে জোড়া মই শিকল নীতি বলে। এই নীতিতে কর্তৃত্ব শিকল সংগঠনের সর্বোচ্চ স্তর থেকে পর্যায়ক্রমে সর্বনিম্ন স্তরে পৌঁছায়। কোন বিষয়ে নির্দেশনা তথ্য প্রদান প্রভৃতি ব্যবস্থাপনার উচ্চ স্তর থেকে নিম্ন স্তরে পর্যায়ক্রমে ধাবিত হয়। এভাবে প্রতিটি বিভাগ ও উপবিভাগ ও ব্যক্তি কর্তৃত্ব শিকলে একে অন্যের সাথে সম্পর্কযুক্ত থাকে। উদ্দীপকের চিত্রটিতে আমরা প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরের সম্পর্কযুক্ত ব্যক্তি বিভাগ ও উপ-বিভাগ দেখতে পাই। যা দেখে আমরা বুঝতে পারি যে এটি হেনরি ফেয়ল এর জোড়া মই শিকল নীতির সঙ্গে মিল রয়েছে।
HSC Management 2nd Paper Chapter 2: ব্যবস্থাপনার নীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 2: ব্যবস্থাপনার নীতি · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ছকটি হেনরী ফেয়লের কোন নীতির সাথে মিল রয়েছে? ব্যাখ…
উদ্দীপক

Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর