"শৃংখলার নীতি যথাযথভাবে অনুসরণে দ্রুত সফলতা পাচ্ছে"- উক্তিটি উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: "শৃঙ্খলার নীতি যথাযথভাবে অনুসরণ করে দ্রুত সফলতা পাচ্ছে"- উক্তিটির সাথে আমি একমত। প্রতিষ্ঠানের কর্মীদের যোগ্যতা অনুযায়ী যোগ্য স্থানে নিয়োজিত করা এবং সঠিক বস্তুকে সঠিক স্থানে সুশৃংখলভাবে স্থাপন করা কে শৃঙ্খলা নীতি বলে। যেকোনো কাজের শৃঙ্খলা থাকা আবশ্যক। যে প্রতিষ্ঠানের শৃঙ্খলা নেই সে প্রতিষ্ঠান উদ্দেশ্য অর্জনে ব্যর্থ হয়। শৃঙ্খলা নীতির মূল লক্ষ্য হলো যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে এবং উপযুক্ত বস্তুকে উপযুক্ত স্থানে স্থাপন করা। যে ব্যক্তি যে স্থানে অসিন হবার যোগ্য তাকে সেই স্থানে নিয়োগ করলে এবং যে উপকরণ বা সম্পদ যে স্থানে ও যে সময় বিনিয়োগ করা দরকার তা যথারীতি সেই স্থানের বিনিয়োগ করা সম্ভব হলে প্রতিষ্ঠানের সর্বপ্রকার অপচয় রোধ করে সুশৃঙ্খলা নিশ্চিত করা সম্ভব। এতে করে প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনে সহায়ক ভূমিকা পালন করবে। উদ্দীপকে জনাব আসিফ একটি প্রতিষ্ঠানের বিভাগীয় ব্যবস্থাপক। তিনি বছরের শুরু থেকে সময় মত অধস্তনদের প্রয়োজনীয় পরামর্শ ও নির্দেশনা দেন। পরিকল্পনা বাস্তবায়নে তিনি অধস্তনের সব সময় আগের নির্দেশনা সাথে মিল রেখে পরবর্তী নির্দেশনা দিয়ে থাকে ও করণীয় ঠিক করেছেন। তিনি যোগ্য লোককে যথাযথ স্থানে এবং সঠিক বস্তুকে সঠিক স্থানে স্থাপন করেন। প্রতিষ্ঠানটি দ্রুত সফলতা পাচ্ছে। এখানে জনাব আসিফ যোগ্য লোককে যোগ্য স্থানে এবং সঠিক বস্তুকে সঠিক স্থানে স্থাপন করেন যা শৃঙ্খলার নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ। এ নীতি অনুসরণ করার ফলে শ্রমিকরা তার নিজ যোগ্যতা অনুযায়ী কাজ করতে পারে ফলে তাদের কাজে কোন ব্যাঘাত ঘটে না। ফলের সহজেই প্রতিষ্ঠানে দ্রুত সফলতা অর্জন করতে পারে।
HSC Management 2nd Paper Chapter 2: ব্যবস্থাপনার নীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 2: ব্যবস্থাপনার নীতি · সৃজনশীল
"শৃংখলার নীতি যথাযথভাবে অনুসরণে দ্রুত সফলতা পাচ্ছে"- উক্তিটি উদ্দীপ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর