'জনাব সালাম পরবর্তীতে তার কাজের মাধ্যমে ব্যবস্থাপনার যে নীতিকে বাস্তবায়ন করেছেন তা প্রতিষ্ঠানের সফলতা ও কর্মীর মনোযোগ উভয়ই বৃদ্ধিতে মুখ্য ভূমিকা পালন করেছে।'- উদ্দীপকের প্রেক্ষাপটে উক্তিটির সার্থকতা মূল্যায়ন কর।
উত্তর: জনাব সালাম পরবর্তীতে তার কাজের মাধ্যমে ব্যবস্থাপনার পারিশ্রমিকের নীতিকে বাস্তবায়ন করেছেন তা প্রতিষ্ঠানের সফলতা ও কর্মীর মনোযোগ উভয়ই বৃদ্ধিতে মুখ্য ভূমিকা পালন করেছে। প্রতিষ্ঠানে কর্মরত কর্মীর কাজের প্রকৃতি, পরিমাণ, যোগ্যতা, শ্রম সময়, জীবনযাত্রার ব্যয়, পারিপার্শ্বিক অবস্থা এবং দেশের অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে উপযুক্ত বেতন ও সুযোগ-সুবিধা প্রদানের নীতিকেই পারিশ্রমিকের নীতি বলে। অর্থাৎ কাজের বিনিময়ে যা পাওয়া যায় তাই পারিশ্রমিক। উপযুক্ত পারিশ্রমিক কর্মীর মনে সন্তুষ্টি আনে। উদ্দীপকের জনাব সালাম একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। তিনি প্রতিষ্ঠানের কর্মীদের জন্য উপযুক্ত বেতন ও মজুরি কাঠামো এবং অন্যান্য সুযোগ-সুবিধার প্রতি বিশেষ নজর রাখেন, যা কর্মীদের চাহিদাপূরণে সমর্থ হবে। এতে প্রতিষ্ঠানের কাজের প্রতি কর্মীদের মনোযোগ বৃদ্ধি পায় এবং প্রতিষ্ঠান ব্যাপক সফলতা অর্জন করে। উদ্দীপকের প্রতিষ্ঠানটি ব্যবস্থাপনার পারিশ্রমিকের নীতি অনুসরণ করছে। এতে প্রতিষ্ঠানের প্রতি কর্মীদের মনোযোগ ও আন্তরিকতা বৃদ্ধি পায়। এতে উক্ত প্রতিষ্ঠানের কর্মিগণ তাদের দায়িত্ব পালনে অনুপ্রাণিত হচ্ছে। ফলে ব্যবস্থাপকগণ তাদেরকে যেভাবে কাজ করতে বলে তারা সেভাবেই কাজ করছে। কাজের ক্ষেত্রে কেউ অবাধ্য হচ্ছে না। তাই আমি মনে করি, ব্যবস্থাপনার পারিশ্রমিকের নীতির বাস্তবায়নের মাধ্যমে উদ্দীপকের প্রতিষ্ঠানটি সফলতা অর্জন করেছে।
HSC Management 2nd Paper Chapter 2: ব্যবস্থাপনার নীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 2: ব্যবস্থাপনার নীতি · সৃজনশীল
'জনাব সালাম পরবর্তীতে তার কাজের মাধ্যমে ব্যবস্থাপনার যে নীতিকে বাস্…
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর