উদ্দীপকের সায়ন মাহমুদ কোন স্তরে অবস্থান করছেন এবং ব্যক্তিবর্গের ও মেশিনের অবস্থান, দক্ষতা অনুযায়ী বেতন নির্ধারণ কোন নীতির অন্তর্গত তা বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে সায়ান মাহমুদ উচ্চ স্তরের ব্যবস্থাপক এবং ব্যক্তিবর্গের ও মেশিনের অবস্থান, মেধা, দক্ষতা অনুযায়ী বেতন নিয়োগ শৃংখলার নীতি ও ন্যায্য পারিশ্রমিকের নীতির অন্তর্গত। সংগঠন কাঠামোতে ব্যবস্থাপনার শীর্ষ বা সর্বোচ্চ স্তরকে উচ্চ স্তরের ব্যবস্থাপনা বলে। প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় নির্বাহীদের সমন্বয়ে এ পর্যায়ের ব্যবস্থাপনা গঠিত। এ পর্যায়ে প্রতিষ্ঠানের সাধারণ উদ্দেশ্য বা লক্ষ্য নির্ধারণ, পরিকল্পনা প্রণয়ন, নীতি নির্ধারণ, কর্মপদ্ধতি ও কৌশল নির্ধারণ, নির্দেশনা দান, কার্য পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ সংক্রান্ত যাবতীয় কাজ সম্পাদিত হয়ে থাকে। ব্যবস্থাপনার উচ্চস্তরের সাধারণত কোম্পানির পরিচালনা পর্ষদ, চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নির্বাহী, মহাব্যবস্থাপক, ব্যবস্থাপনা প্রতিনিধি, সচিব ইত্যাদি ব্যক্তিবর্গ থাকেন। উদ্দীপকে দেখা যায় সায়ান হোসেন কোম্পানির সচিব যে প্রতিষ্ঠানের লক্ষ্য বাস্তবায়নের জন্য যেসব ব্যক্তিবর্গকে সে যে পোস্টে নিয়োগ দেওয়ার জন্য প্রয়োজন তার ব্যবস্থা গ্রহণ করেন। প্রতিষ্ঠানের বিভিন্ন উৎপাদন সংক্রান্ত মেশিন, যন্ত্রপাতি নির্দিষ্ট স্থানে স্থাপন করেন । শ্রমিকদের মেধা, দক্ষতা অনুযায়ী বেতন নির্ধারণ করেন। প্রতিষ্ঠানের বিভিন্ন উপাদান সংক্রান্ত মেশিন, যন্ত্রপাতি নির্দিষ্ট স্থানে স্থাপন করা ব্যবস্থাপনার শৃঙ্খলা নীতির অন্তর্গত। প্রতিষ্ঠানে কর্মীদের যোগ্যতা অনুযায়ী যোগ্যস্থানে নিয়োজিত করা এবং সঠিক বস্তুকে সঠিক স্থানে সুশৃংখলভাবে স্থাপন করাকে শৃঙ্খলা নীতি বলে। যেকোনো কাজের শৃঙ্খলা থাকা আবশ্যক। যে প্রতিষ্ঠান শৃঙ্খলা নেই সে প্রতিষ্ঠান উদ্দেশ্যে অর্জনে ব্যর্থ হয়। শৃঙ্খলা নীতির মূল লক্ষ্য হলো যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে এবং উপযুক্ত বস্তুকে উপযুক্ত স্থানে স্থাপন করা। যে ব্যক্তি যে স্থানে ওশিন হবার যোগ্য তাকে সে স্থানে নিয়োগ করলে এবং উপকরণ যে স্থানে ও যে সময় বিনিয়োগ করা দরকার তা যথারীতি সেই স্থানে বিনিয়োগ করা সম্ভব হলে প্রতিষ্ঠানের সর্বপ্রকার অপচয় রোধ করে সুশৃংখলতা নিশ্চিত করা সম্ভব। শ্রমিকদের মেধা, দক্ষতা অনুযায়ী বেতন নির্ধারণ হল রাজ্য পারিশ্রমিকের নীতির অন্তর্গত। প্রতিষ্ঠানে কর্মরত কর্মীর কাজের প্রকৃতি, পরিমাণ, যোগ্যতা, শ্রম, সময়, জীবনযাত্রার ব্যয়, পারিপার্শ্বিক অবস্থা এবং দেশের অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে উপযুক্ত বেতন ও সুযোগ-সুবিধা প্রদানের নীতিকে এই ন্যায্য পারিশ্রমিকের নীতি বলে।
HSC Management 2nd Paper Chapter 2: ব্যবস্থাপনার নীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 2: ব্যবস্থাপনার নীতি · সৃজনশীল
উদ্দীপকের সায়ন মাহমুদ কোন স্তরে অবস্থান করছেন এবং ব্যক্তিবর্গের ও …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর