উদ্দীপকে আলভী চৌধুরী তার প্রতিষ্ঠানের জন্য দুইটি নীতি মেনে চলে তা উপস্থাপন কর।
উত্তর: উদ্দীপকে আলভী চৌধুরী তার প্রতিষ্ঠানের জন্য দুটি মেনে চলে তা হল সাম্যের নীতি ও কর্তৃত্ব ও দায়িত্বে সমতারক্ষণের নীতি। প্রতিষ্ঠানের নিয়োজিত সকল কর্মীর প্রতি ন্যায় ও সমান আচরণ প্রদর্শন করাকে সামনে নিতে বলে। সাম্য অর্থ সমান। অর্থাৎ প্রতিষ্ঠানের নিয়োজিত সকল কর্মীর প্রতি আচরণ, ন্যায় বিচার, নিরপেক্ষতা, সুবিচার ও সদ্যবহার করাই এই নীতির মূল প্রতিপাদ্য বিষয়। সাম্যের নীতি কে ন্যায়পরায়নতার নীতি বলেও অখ্যায়িত করা হয়। এ নীতি অনুসারে প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের তাদের যোগ্যতা ও দক্ষতা অনুযায়ী দায়িত্ব ও কর্তৃত্ব অর্পণ করা হয়। উদ্দীপকে দেখা যায় আলভী চৌধুরী কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর। তিনি অনেক গুণের অধিকারী। সমস্যার প্রকৃতির দ্রুত আঁচ করতে পারে, সেই সাথে পরিস্থিতি সম্পর্কে আগাম ধারণা করার ক্ষমতা আছে। তিনি তার কর্ম ক্ষেত্রে নিজের উন্নয়ন বিষয়ে ভাবতে পারে। সে অধস্তনদের প্রতি সমান আচরণ ও স্নেহ প্রদর্শন করেন। সবকিছু মিলিয়ে তার কোম্পানি তার লক্ষ্যে ধাবিত হচ্ছে। প্রতিষ্ঠানের প্রত্যেক কর্মীকে কার্যসম্পাদনের জন্য কর্তৃত্ব অর্পণ এর সাথে সমপরিমাণ দায়িত্ব অর্পণ করাকে কর্তৃত্ব ও দায়িত্ব সমতা রক্ষরের নীতি বলে।কারণ কর্তৃত্ব ও দায়িত্ব পরস্পর নির্ভীরভাবে সম্পর্কিত। কর্তৃত্ব হলো আদেশ প্রদানের অধিকার। আর দায়িত্ব অর্পণ করা হলে সাথে সাথে দায়িত্ব পালনের জন্য সহ পরিবার কর্তৃত্ব বা ক্ষমতা প্রদান করতে হয়। এখানে দেখা যায় তিনি তার কর্ম ক্ষেত্রে নিজের উন্নয়ন নিয়ে ভাবতে পারে যা কর্তৃত্ব ও দায়িত্বে সমতারক্ষনের নীতি এবং সকল অধস্তনদের প্রতি সম্মান আচরণ ও স্নেহ প্রদর্শন সাম্যের নীতির অন্তর্গত।
HSC Management 2nd Paper Chapter 2: ব্যবস্থাপনার নীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 2: ব্যবস্থাপনার নীতি · সৃজনশীল
উদ্দীপকে আলভী চৌধুরী তার প্রতিষ্ঠানের জন্য দুইটি নীতি মেনে চলে তা উ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর