"চালকদের জন্য পদক্ষেপটি চালকদের সংখ্যা বৃদ্ধিতে সহায়তা করেছে"- উক্তিটির যথার্থতা ব্যবস্থাপনা নীতিতে ব্যাখ্যা কর।
উত্তর: চালকদের জন্য পদক্ষেপটি চালকদের সংখ্যা বৃদ্ধিতে সহায়ক, এ বক্তব্যের সাথে আমি একমত। উদ্দীপকের প্রতিষ্ঠানটি চালকদের জন্য পারিশ্রমিকের নীতি অনুসরণ করেন। প্রতিষ্ঠানে কর্মরত কর্মীর কাজে প্রভৃতি, পরিমাণ, যোগ্যতা, শ্রম সময়, জীবনযাত্রার ব্যয়, পারিপার্শ্বিক অবস্থা এবং দেশের অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে উপর্যুক্ত বেতন ও সুযোগ-সুবিধা প্রদানের নীতিকে এই পারিশ্রমিকের নীতি বলে। অর্থাৎ কাজের বিনিময়ে যা পাওয়া যায় তাই পারিশ্রমিক। উপযুক্ত পারিশ্রমিক কর্মীর মনে সন্তুষ্টি আনে। এত তারা কাজ করতে আগ্রহী হয়। এবং বিভিন্ন ধরনের কমিশন দেওয়া হলে অন্যান্য প্রতিষ্ঠান থেকে কর্মচারীরা এ প্রতিষ্ঠানে কাজ করতে আগ্রহী থাকে। উদ্দীপকে, পরিবহন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান "Lancom PLC" এর ব্যবস্থাপনা পরিচালক জনাব ফাহিম তালুকদার। তিনি তার অধীনস্থদের পূর্ণ স্বাধীনতা প্রদান করেন। তাদের সুপারিশ অনুযায়ী তিনি যাত্রী নিরাপত্তাকে নিশ্চিত করার জন্য লোকেশন শেয়ার ফিচারটি তার পরিবহন এপ এ যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছেন। এর পাশাপাশি তিনি তার প্রতিষ্ঠানে তালিকাভুক্ত চালকদের যাত্রা প্রতি কমিশন হার প্রতিযোগী অন্যান্য প্রতিষ্ঠানের অনুরূপ করার ব্যবস্থা গ্রহণ করেন। বর্তমানে তার চালকের সংখ্যা পূর্বের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে। পারিশ্রমিকের নীতি অনুসরণ করায় চালকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। কারণ কর্মীদের কাজের পাশাপাশি বিভিন্ন ধরনের কমিশন দেওয়ার ফলে কর্মীরা ওই কাজের প্রতি সন্তুষ্ট হয়,এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে কর্মচারীরা এসে তার প্রতিষ্ঠানে যোগদান করেন।
HSC Management 2nd Paper Chapter 2: ব্যবস্থাপনার নীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 2: ব্যবস্থাপনার নীতি · সৃজনশীল
"চালকদের জন্য পদক্ষেপটি চালকদের সংখ্যা বৃদ্ধিতে সহায়তা করেছে"- উক্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর