উদ্দীপকে উল্লিখিত যাত্রী নিরাপত্তায় প্রতিষ্ঠানটির প্রচেষ্টাটি ব্যবস্থাপনা কোন নীতি অনুসরণ করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উল্লেখিত যাত্রী নিরাপত্তার প্রতিষ্ঠানটি ব্যবস্থাপনার "উদ্যোগের নীতি কে সমর্থন করে। প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের নতুন আবিষ্কার ও উদ্ভাবনের আগ্রহী ও অনুপ্রাণিত করার প্রক্রিয়াকে উদ্যোগে নীতি বলে। একটি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতনের পক্ষে প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা ও তার সমাধান নিয়ে চিন্তা করার মত সব সময় সময় থাকে না তাই প্রতিষ্ঠানে যাতে প্রতিষ্ঠানের সমস্যা ও তার সমাধান নিয়ে ভাবতে পারে প্রতিষ্ঠানের সে পরিবেশ সৃষ্টি করতে হবে। উদ্দীপকে, পরিবহন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান "Lancom PLC" এর ব্যবস্থাপনা পরিচালক জনাব ফাহিম তালুকদার। তিনি তার অধীনস্থদের পূর্ণ স্বাধীনতা প্রদান করেন। তাদের সুপারিশ অনুযায়ী তিনি যাত্রী নিরাপত্তাকে নিশ্চিত করার জন্য লোকেশন শেয়ার ফিচারটি তার পরিবহন এপ এ যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছেন। উদ্দীপকে যাত্রীদের জন্য লোকেশন শেয়ার ফিচারটি তার পরিবহন অ্যাপ এ যুক্ত করা ব্যবস্থাপনার উদ্যোগে নীতিকে সমর্থন করে। এ নীতিটি অনুসরণ করে তার ব্যবসায়ের সাফল্য আনা যাবে। কারণ উদ্যোগের নীতি প্রতিষ্ঠানে কার্যকর থাকলে প্রতিষ্ঠানের নিয়োজিত কর্মচারীরা নিজ নিজ কর্মক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করতে পারে এবং প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যার সমাধান ও নতুনত্ব নিয়ে ভাবতে পারে। এছাড়াও এ নীতি কার্যকর থাকলে কর্মীরা প্রতিষ্ঠানের উৎসাহ, অনুপ্রেরণা ও সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করে, যা প্রতিষ্ঠানের সাফল্য আনায়নের সহায়তা করে।
HSC Management 2nd Paper Chapter 2: ব্যবস্থাপনার নীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 2: ব্যবস্থাপনার নীতি · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত যাত্রী নিরাপত্তায় প্রতিষ্ঠানটির প্রচেষ্টাটি ব্যব…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর