উদ্দীপকে জনাব রূপমের নতুন দায়িত্বপ্রাপ্তি ব্যবস্থাপকীয় দক্ষতা দ্বারা প্রমাণিত হয়েছে বলে তুমি কি মনে কর? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের জনাব রুপমের নতুন দায়িত্বপ্রাপ্তি ব্যবস্থাপকীয় দক্ষতা দ্বারা প্রমাণিত হয়েছে বলে আমি মনে করি। ব্যবস্থাপকের বিভিন্ন ব্যবস্থাপকীয় দক্ষতা রয়েছে, যেমন: কারিগরি দক্ষতা, মানবীয় দক্ষতা বা আন্তব্যক্তিক,ধারণাগত বা কল্পনাগত দক্ষতা, সমস্যা অনুধাবনের দক্ষতা, বিশ্লেষণমূলক দক্ষতা,তথ্য ও প্রযুক্তি বিষয়ক দক্ষতা। একটি নির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য বিশেষভাবে যে দক্ষতার প্রয়োজন পড়ে তাকে কারিগরি দক্ষতা বলে। এটি প্রতিষ্ঠানের যন্ত্রপাতি ব্যবহার, কার্যপদ্ধতি, কলাকৌশল ভাব প্রক্রিয়া প্রভৃতি ব্যবহারের সাথে সম্পর্কিত। প্রতিষ্ঠানের প্রতিটা সাথে কমবেশি কারিগরি দক্ষতার প্রয়োজন পড়ে। একজন ব্যবস্থাপক কম্পিউটার ব্যবহারের মাধ্যমে কাজ সম্পাদন করলে তা কারিগরি দক্ষতার মধ্যে পড়ে। উদ্দীপকে, সিনটেক্স লি. এ কর্মরত জনাব পুলক প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও কর্মকৌশল নির্ধারণের সাথে জড়িত। অপরদিকে, একই প্রতিষ্ঠানের জনাব রুপম আধুনিক বিভিন্ন যন্ত্রকৌশল পরিচালনায় দক্ষ। ফলে অল্প দিনে তিনি নতুন কর্মীদের পরিচালনা ও তত্ত্বাবধানে দায়িত্বপ্রাপ্ত হন। জনাব রুপম এভাবে বিভিন্ন ধরনের দক্ষতার অধিকারী হন। তাই বলা যায়, উদ্দীপকে জনাব রুপম এর নতুন দায়িত্বপ্রাপ্তির ব্যবস্থাপকের দক্ষতা দ্বারা প্রবাহিত হয়েছে বলে আমি মনে করি।
HSC Management 2nd Paper Chapter 2: ব্যবস্থাপনার নীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 2: ব্যবস্থাপনার নীতি · সৃজনশীল
উদ্দীপকে জনাব রূপমের নতুন দায়িত্বপ্রাপ্তি ব্যবস্থাপকীয় দক্ষতা দ্ব…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর