ব্যবস্থাপনার যে নীতির সুস্ঠু বাস্তবায়ন কর্মকর্তাদের মধ্যে হতাশা দূরীকরণের সহায়ক হবে উদ্দীপকের আলোকে মূল্যায়ন কর।
উত্তর: ব্যবস্থাপনার কর্তৃত্ব ও দায়িত্ব সমতা রক্ষণে নীতি অনুসরণ না করায় কর্মীদের মধ্যে হতাশা হয়। এ নীতি অনুসরণ করলে কর্মীদের মধ্যে হতাশা দূর হবে বলে আমি মনে করি। প্রতিষ্ঠানে প্রত্যেক কর্মীকে কার্যসম্পাদনের জন্য কর্তৃত্ব অর্পনের সাথে সাথে সমপরিমাণ দায়িত্ব অর্পণ করাকে কর্তৃত্ব ও দায়িত্ব সম্পর্কে নীতি বলে। কারণ কর্তৃত্ব ও দায়িত্ব ও পরস্পর নিভীরভাবে সম্পর্কিত। কর্তৃত্ব হলো আদেশ প্রদানের অধিকার। আর দায়িত্ব হলো কোন অর্পিত কাজ সম্পাদনের দায়। প্রতিষ্ঠানে কোন কর্মীকে দায়িত্ব অর্পণ করা হলে সাথে সাথে দায়িত্ব পালনের জন্য সমপরিমাণ কর্তৃত্ব বা ক্ষমতার প্রদান করতে হবে। দায়িত্বের চেয়ে ক্ষমতা বেশি হলে ক্ষমতার অপব্যবহার হবে। অনুরূপ ভাবে ক্ষমতার চেয়ে দায়িত্ব বেশি হলে কর্মী হতাশ হয়ে পড়বে। তাই কর্তৃত্ব ও দায়িত্বের মধ্যে সমতা রাখা উচিত। উদ্দীপকে দেখা যায় প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ কাজগুলো করার জন্য যে পরিমাণ ক্ষমতা কর্মীদের থাকা উচিত তিনি তা প্রদান করেননি। সে কারণে কর্মকর্তাদের কেউ কেউ অসুখী যা তাদের মধ্যে হতাশা বৃদ্ধি করে। এখানে তাদের দায়িত্ব প্রদান করা হলেও তাদের সঠিক ক্ষমতার প্রদান করা হয়নি, এজন্য শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। যদি প্রতিষ্ঠানটি কর্তৃত্ব ও দায়িত্ব সমতা রক্ষণের নীতিটি অনুসরণ করে তাহলে কর্মকর্তাদের মধ্যে হতাশা দূর হবে বলে আমি মনে করি।
HSC Management 2nd Paper Chapter 2: ব্যবস্থাপনার নীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 2: ব্যবস্থাপনার নীতি · সৃজনশীল
ব্যবস্থাপনার যে নীতির সুস্ঠু বাস্তবায়ন কর্মকর্তাদের মধ্যে হতাশা দূ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর