মি. ব্যানার্জি ও মুখার্জির সমন্বিত পরিশ্রমের ফলে কোম্পানিটি প্রতিষ্ঠিত।- তুমি কি একমত? মতামত দাও।
উত্তর: মি. ব্যানার্জি হল উচ্চ স্তরের কর্মকর্তা এবং মুখার্জি হল নিম্ন স্তরের কর্মকর্তা,এবং তাদের উভয়ের সমন্বিত পরিশ্রমের ফলে কোম্পানিতে প্রতিষ্ঠিত বলে আমি মনে করি। ব্যবস্থাপনার শীর্ষ বা সর্বোচ্চ স্তরকে উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনা বলে। শীর্ষস্থানীয় নির্বাহীদের সমন্বয়ে উচ্চ পর্যায়ে ব্যবস্থাপনা গঠিত। প্রতিষ্ঠানে পরিচালনা পর্ষদ, চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, কোম্পানির সচিব, সেক্রেটারি প্রভৃতি ব্যক্তিবর্গ উচ্চ স্তরের কর্মকর্তা। ব্যবস্থাপনার এই স্তরে প্রতিষ্ঠানের উদ্দেশ্য প্রতিষ্ঠা,নীতি নির্ধারণ, মূল পরিকল্পনা প্রণয়ন করা হয়। মধ্যস্তরের কর্মকর্তারা তাদের অধীনে কাজ করে বৃথা এদেরকে উচ্চ স্তরের কর্মকর্তা বলা হয়। অন্যদিকে, যারা উচ্চ স্তরের কর্মকর্তা এবং মধ্যস্থ স্তরের কর্মকর্তার নির্দেশ অনুযায়ী প্রতিষ্ঠানের লক্ষ্য পূরণের জন্য শারীরিকভাবে কাজ করে থাকে তাদেরকে নিম্ন স্তরের কর্মচারী বলে। উদ্দীপকে দেখা যায়, মি. ব্যানার্জি এবিসি কোম্পানি লি. এর একজন উচ্চপদস্থ কর্মকর্তা। তিনি কোম্পানির পরিকল্পনা প্রণয়ন ও নীতি নির্ধারণের সাথে জড়িত। অপরদিকে মি. মুখার্জি ওই কোম্পানির একজন কর্মকর্তা। তিনি কোম্পানির লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের সাথে জড়িত। উভয়ের অক্লান্ত পরিশ্রমের ফলে প্রতিষ্ঠানটি আজ প্রতিষ্ঠিত। উচ্চস্তরের কর্মকর্তারা পরিকল্পনা প্রণয়ন করে দেয় এবং নিম্ন স্তরের কর্মকর্তারা সেই পরিকল্পনা অনুযায়ী কার্যটি সম্পন্ন করে থাকেন। যদি উচ্চ স্তরের কর্মকর্তারা পরিকল্পনা না করতো তাহলে নিম্ন স্তরের কর্মচারীরা তাদের খেয়ালখুশে মত কাজ করতো ফলে প্রতিষ্ঠান লোকসানের মুখোমুখি হত। তাই তারা যদি সম্মিলিতভাবে কাজ করে তাহলে প্রতিষ্ঠানটি সফল হবে। তাই বলা যায়, মি. ব্যানার্জি ও মি. মুখার্জির সম্মানিত পরিশ্রমের ফলে কোম্পানিটি আজ প্রতিষ্ঠিত।
HSC Management 2nd Paper Chapter 2: ব্যবস্থাপনার নীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 2: ব্যবস্থাপনার নীতি · সৃজনশীল
মি. ব্যানার্জি ও মুখার্জির সমন্বিত পরিশ্রমের ফলে কোম্পানিটি প্রতিষ্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর