আদেশের ঐক্য বলতে কী বোঝো?
উত্তর: আদেশের ঐক্য নীতির মূল কথা হলো একজন অধঃস্থন কর্মীকে শুধু একজন নির্বাহী কার্যাদেশ দিবে। আদেশের ঐক্য নীতি অনুযায়ী একজন কর্মী প্রত্যক্ষভাবে শুধু একজন ঊর্ধ্বতন কর্মকর্তার নিকট থেকে আদেশ গ্রহণ করবে এবং কাজের রিপোর্ট ওই ঊর্ধ্বতন এর কাছে প্রদান করতে বাধ্য থাকবে। নির্দেশ সর্বদা উপর স্তর থেকে নিম্নস্তরের দিকে নেমে আসে। এ নীতি কে "আদেশের ঐক্য" বলা হয়। ফেয়লের এ নীতির ফলে কর্মীদের দৈত্য আদেশ দেওয়ার সুযোগ থাকে না। ফলে কর্মীদের একটি কাজের জন্য একাধিক ঊর্ধ্বতন নির্বাহীর আদেশ পালন করতে হয় না। উর্ধ্বতন বা আদেশদাতা একাধিক হলে কর্মীর পক্ষে সকলের আদেশ অনুসরণের সমস্যা হয় এবং প্রতিষ্ঠানের বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এ নীতির বক্তব্য হলো কর্মী একটি নির্দিষ্ট কাজের জন্য মাত্র একজন ঊর্ধ্বতন থেকে আদেশ গ্রহণ করবে। একজন অধঃস্থন কর্মীর কাছে একাধিক ঊর্ধ্বতনের কাছ থেকে আদেশ এলে কর্মী কোন আদেশ পালন করবে তা স্থির করতে পারে না।
HSC Management 2nd Paper Chapter 2: ব্যবস্থাপনার নীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 2: ব্যবস্থাপনার নীতি · সৃজনশীল
আদেশের ঐক্য বলতে কী বোঝো?
উত্তর