উদ্দীপকে মি. মুখার্জি কোন স্তরের কর্মকর্তা? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে মি. মুখার্জি নিম্ন স্তরের কর্মকর্তা । যে স্তরের ব্যবস্থাপকগণ মাঠ পর্যায়ে কর্মরত কর্মীদের কাছ থেকে কাজ আদায় করে তাকে নিম্ন পর্যায়ের ব্যবস্থাপনা বলে। ব্যবস্থাপনা কার্যাবলী বাস্তবায়নের সাথে প্রত্যক্ষভাবে জড়িত ব্যক্তিবর্গের সমন্বয় নিম্ন স্তরের ব্যবস্থাপনা গঠিত হয়ে থাকে। প্রতিষ্ঠানের সুপারভাইজার, তত্ত্ববোধক ও ফোরম্যানদেরকে এ পর্যায়ে অন্তর্ভুক্ত করা হয়। এ পর্যায়ে উপরের পর্যায় থেকে মধ্যম পর্যায়ের ব্যবস্থাপক এবং নিচের দিকে থাকে ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট নয় এমন কর্মী বা শ্রমিক। নিম্ন পর্যায়ের ব্যবস্থাপক গণ প্রতিষ্ঠানের কর্মসূচি বাস্তবায়নের জন্য শ্রমিকদের কার্যাবলী দক্ষতার সাথে প্রত্যক্ষভাবে তত্ত্বাবধান করেন। তাদের নিচে ব্যবস্থাপনা পর্যায়ে কোন ধরনের কর্মী থাকে না বিধায় এরাই নির্ণয় পর্যায়ের ব্যবস্থাপক। উদ্দীপকে দেখা যায়মি. মুখার্জি ওই কোম্পানির একজন কর্মকর্তা। তিনি কোম্পানির লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের সাথে জড়িত। উভয়ের অক্লান্ত পরিশ্রমের ফলে প্রতিষ্ঠানটি আজ প্রতিষ্ঠিত। এখানে দেখা যাচ্ছে তিনি প্রতিষ্ঠানের কাজ বাস্তবায়নের সাথে জড়িত, যা একমাত্র নিম্নস্তরের ব্যবস্থাপনায় করে থাকে । তাই বলা যায় মি. মুখার্জি হল নিম্ন স্তরের কর্মকর্তা।
HSC Management 2nd Paper Chapter 2: ব্যবস্থাপনার নীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 2: ব্যবস্থাপনার নীতি · সৃজনশীল
উদ্দীপকে মি. মুখার্জি কোন স্তরের কর্মকর্তা? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর