ব্যবস্থাপনা কাজ গুলো কেন পারস্পরিক নির্ভরশীল- ব্যাখ্যা কর।
উত্তর: ব্যবস্থাপনার কার্যাবলী পরস্পর সম্পর্কযুক্ত এবং একে অন্যের পরিপূরক। পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে ধারাবাহিকভাবে প্রয়োজন সংগঠন, নেতৃত্ব দান ও নিয়ন্ত্রণ। তাই বলা যায় ব্যবস্থাপনার কাজগুলো একে অন্যের উপর নির্ভরশীল। পরিকল্পনা ব্যবস্থাপনার প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। পরিকল্পনা ছাড়া ব্যবস্থাপনার অন্যান্য কার্য সম্পাদন করা সম্ভব নয়। ভবিষ্যতে কি করা হবে তার অগ্রিম সিদ্ধান্ত কে পরিকল্পনা বলা হয়। প্রতিষ্ঠানের জনশক্তিকে সঠিকভাবে কাজে লাগাতে সংগঠনের প্রয়োজন হয়। পরিকল্পনার সঠিকভাবে না হলে সংগঠনের কাজ ব্যাহত হয়। কর্মীসংস্থান নির্ভর করে ভালো সংগঠনের ওপর। আর কর্মীসংস্থান সঠিক হলে নেতৃত্ব দানের ক্ষেত্রে সফলতা লাভ করা যায়। সঠিক নেতৃত্ব প্রদান করতে হলে অবশ্যই প্রতিষ্ঠানের নির্দেশনা, প্রেষণা ও সমন্বয় সাধন আবশ্যক। নির্দেশনা, প্রেষণা ও সমন্বয় কেমন হবে তা পরিকল্পনার মধ্যে অন্তর্ভুক্ত থাকে। পরিকল্পনার আলোকে প্রতিষ্ঠানের কার্যাবলী সম্পূর্ণ হলে যদি কোন বিচ্যুতি ঘটে তবে তা নির্ণয় করে নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করা হয়। এতে বোঝা যায় যে, ব্যবস্থাপনার কাজগুলো একে অন্যের প্রতি নির্ভরশীল।
HSC Management 2nd Paper Chapter 2: ব্যবস্থাপনার নীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 2: ব্যবস্থাপনার নীতি · সৃজনশীল
ব্যবস্থাপনা কাজ গুলো কেন পারস্পরিক নির্ভরশীল- ব্যাখ্যা কর।
উত্তর