উদ্দীপকের সোহেল রানা উদ্দীপনা বৃদ্ধির জন্য ব্যবস্থাপনার যে কাজটি সুষ্ঠুভাবে সম্পাদন করেন- তার যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে সোহেল রানা উদ্দীপনা বৃদ্ধির জন্য ব্যবস্থাপনার প্রেষণা কাজটি সম্পন্ন করেন । একজন ব্যবস্থাপক শুধু নির্দেশনা প্রদানের মাধ্যমে কর্মীর কাজের মধ্যে তাড়না সৃষ্টি করতে পারে না। এর জন্য কর্মীদের কাজের প্রয়োজনীয় প্রেষণা প্রদানের ব্যবস্থা গ্রহণ করতে হয়। প্রেষণা একটি মনস্তাত্ত্বিক বিষয় বিধায় এটি কর্মীদের কাজে মনোবল, ইচ্ছা, আগ্রহ, কর্মশক্তি এবং উদ্দীপনা ইত্যাদি বৃদ্ধির জন্য কর্মীদের কাছে উৎসাহিত ও অনুপ্রাণিত করার কৌশল কে বোঝায়। উদ্দীপকে দেখা যায়,কর্মীদের কাজে উদ্দীপনা বৃদ্ধির জন্য সময় মত আর্থিক সুবিধার পাশাপাশি উন্নত কাজের পরিবেশ ও বিনোদনের ব্যবস্থা করেন। একজন কর্মীর মধ্যে প্রশ্ন সৃষ্টির উদ্দেশ্যে বিভিন্ন ধরনের আর্থিক ও কল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করা হয়, যেমন- বেতন, বোনাস,মুনাফা বণ্টন, কর্ম পরিবেশ, ভালো কাজের যোগদান, বিনোদনমূলক ব্যবস্থায় ইত্যাদি। এসব কর্মসূচি ব্যবহার করার ফলে তাদের মধ্যে আনন্দ অনুভব করেন, ফলে তাদের কাজের প্রতি আগ্রহ বেড়ে যায়। আর এই কাজটির সম্ভব হয় ব্যবস্থাপনার প্রেষণা কাজের মাধ্যমে। তাই বলা যায়, জনাব সোহেল রানা উদ্দীপনা বৃদ্ধির জন্য ব্যবস্থাপনার যে কাজটি করেছে সেটি হল প্রেষণা।
HSC Management 2nd Paper Chapter 2: ব্যবস্থাপনার নীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 2: ব্যবস্থাপনার নীতি · সৃজনশীল
উদ্দীপকের সোহেল রানা উদ্দীপনা বৃদ্ধির জন্য ব্যবস্থাপনার যে কাজটি সু…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর