উদ্দীপকের সোহেল রানা ব্যবস্থাপনার কোন নীতি অনুসরণ করেছেন।
উত্তর: উদ্দীপকে সোহেল রানা ব্যবস্থাপনার শৃঙ্খলার নীতি অনুসরণ করেছেন। প্রতিষ্ঠানে কর্মীদের যোগ্যতা অনুযায়ী যোগ্য স্থানে নিয়োজিত করা এবং সঠিক বস্তুকে সঠিক স্থানে সুশৃংখলভাবে স্থাপন করাকে শৃঙ্খলা নীতি বলে। যেকোনো কাজের শৃঙ্খলা থাকা আবশ্যক। যে প্রতিষ্ঠানের শৃঙ্খলা নেই সেই প্রতিষ্ঠান উদ্দেশ্যে অর্জনে ব্যর্থ হয়। শৃঙ্খলা নীতির মূল লক্ষ্য হলো যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে এবং উপযুক্ত বস্তুকে উপযুক্ত স্থানে স্থাপন করা। যে ব্যক্তি যে স্থানে অসিন হবার যোগ্য তাকে সে স্থানে নিয়োগ করলে এবং যে উপকরণ বার সম্পদ যে স্থানে ও যে সময় বিনয় করা দরকার তা যথারীতি সে স্থানে বিনিয়োগ করা সম্ভব হলে প্রতিষ্ঠানের সর্বপ্রকার অপচয় রোধ করে সুশৃংখল পরিবেশ নিশ্চিত করা সম্ভব। এতে করে প্রতিষ্ঠানের উদ্দেশ্যে অর্জনের সহায়ক ভূমিকা পালন করবে। উদ্দীপকে দেখা যায়,স্টার গ্রুপের প্রধান কর্মকর্তা জনাব সোহেল রানা প্রতিষ্ঠানের নীতি নির্ধারণ ও লক্ষ্য স্থির করে থাকেন। তিনি যোগ্য লোকে যথাযথ স্থানে নিয়োগ করেন এবং সঠিক বস্তু ও যন্ত্রপাতির সঠিক স্থানে স্থাপন করেন। এখানে দেখা যাচ্ছে তিনি ব্যবস্থাপনার শৃঙ্খলা নীতি অনুসরণ করেছেন।
HSC Management 2nd Paper Chapter 2: ব্যবস্থাপনার নীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 2: ব্যবস্থাপনার নীতি · সৃজনশীল
উদ্দীপকের সোহেল রানা ব্যবস্থাপনার কোন নীতি অনুসরণ করেছেন।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর