বিভাগীয় প্রধানের কথাটি ব্যবস্থাপনার কোন নীতি কে ইঙ্গিত করছে? ব্যাখ্যা কর।
উত্তর: বিভাগীয় প্রধানের কথাটি ব্যবস্থাপনার ন্যায্য পারিশ্রমিকের নীতিকে ইঙ্গিত করছে। প্রতিষ্ঠানের কর্মরত কর্মীদের কাজে প্রকৃতি, পরিমাণ, যোগ্যতা,শ্রম, সময়, জীবনযাত্রার ব্যয় ও পারিপার্শ্বিক অবস্থা এবং দেশের অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে উপযুক্ত বেতন ও সুযোগ-সুবিধা প্রদানকেই ন্যায্য পারিশ্রমিকের নীতি বলে। অর্থাৎ কাজের বিনিময়ে যা পাওয়া যায় তাই পারিশ্রমিক। উপযুক্ত পারিশ্রমিক কর্মীর মনে সন্তুষ্টি আনে। এতে প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের কাজের মান বৃদ্ধি পায়। ফলে প্রতিষ্ঠান খুব সহজেই সফলতা অর্জন করতে পারে। উদ্দীপকে দেখা যায়, বিভাগীয় প্রধান ফাহাদকে ডেকে বললেন তাদের প্রতিষ্ঠানের পদমর্যাদা অনুসারে ভিন্ন ভিন্ন নির্দিষ্ট বেতন কাঠামো আছে। এখানে দেখা যায় তাদের প্রতিষ্ঠানে পারিশ্রমিকের নীতিটি ব্যবহার করেন। কর্মীদের উপর যুক্ত পারিশ্রমিক প্রদান না করলে কর্মীরা তাদের ইচ্ছামত কাজ সম্পাদন করে এবং কাজে অবহেলা করে। ফলশ্রুতিতে প্রতিষ্ঠান আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাই বলা যায় বিভাগীয় প্রধানের ব্যবস্থাপনার ন্যায্য পারিশ্রমিকের নীতিটি কর্মী সন্তুষ্টি অর্জনের সহায়ক।
HSC Management 2nd Paper Chapter 2: ব্যবস্থাপনার নীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 2: ব্যবস্থাপনার নীতি · সৃজনশীল
বিভাগীয় প্রধানের কথাটি ব্যবস্থাপনার কোন নীতি কে ইঙ্গিত করছে? ব্যাখ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর