"ব্যবস্থাপনা একটি চলমান প্রক্রিয়া"- ব্যাখ্যা কর।
উত্তর: ব্যবস্থাপনার কার্যপ্রক্রিয়া কখনও শেষ হয় না বিধায় ব্যবস্থাপনাকে চলমান প্রক্রিয়া বলা হয়। ব্যবস্থাপনা হলো কতিপয় কাজের সমষ্টি। পরিকল্পনার আলোকে সংগঠন প্রতিষ্ঠা, কর্মীসংস্থান, নির্দেশনা প্রদান, যোগাযোগ ও তত্ত্বাবধান, উৎসাহ প্রধান ও বিভিন্ন ব্যক্তি ও বিভাগের কাজের মধ্যে সমন্বয় সাধন এবং কার্যশেষে নিয়ন্ত্রণকার্য অথবা বিচুতি নিরূপণ ও সংশোধন মূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। নিয়ন্ত্রণ কাজের মধ্য দিয়ে যে পরবর্তী নির্দেশনা পাওয়া যায় তার আলোকে আবার নতুন পরিকল্পনা নেওয়া হয়। এভাবে প্রতিষ্ঠান যতদিন চলে ততদিন ব্যবস্থাপনা প্রক্রিয়া বা কার্যচক্র আবর্তিত হয়। এ কারণে ব্যবস্থাপনাকে চলমান প্রক্রিয়া বলা হয়।
HSC Management 2nd Paper Chapter 2: ব্যবস্থাপনার নীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 2: ব্যবস্থাপনার নীতি · সৃজনশীল
"ব্যবস্থাপনা একটি চলমান প্রক্রিয়া"- ব্যাখ্যা কর।
উত্তর