উদ্দীপকে ফাহাদ প্রতিষ্ঠানে যোগদান করে ব্যবস্থাপনার কোন নীতির প্রচলিত কথা ভেবেছিল? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের ফাহাত প্রতিষ্ঠানে যোগদান করে ব্যবস্থাপনার কার্যবিভাজন নীতির কথা ভেবেছিল। প্রতিষ্ঠানের সমুদয় কাজকে কাজের প্রকৃতি অনুসারে বিভিন্ন ভাগে ভাগ করে বিশেষজ্ঞের ওপর কার্যভার অর্পণ করাকে কার্য বিভাজন নীতি বলে। প্রতিষ্ঠানের কার্যাবলী কে সুষ্ঠুভাবে সম্পাদনের উদ্দেশ্যে এর কাজগুলোর ধরন ও প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ভাগে (যেমন- উৎপাদন বিভাগ, ক্রয় বিভাগ, বিক্রয় বিভাগ, অর্থ বিভাগ, মানবসম্পদ বিভাগ ও বিজ্ঞাপন বিভাগ) ভাগ করা হয় এবং প্রতিটি বিভাগের দায়িত্ব একজন কর্মীর ওপর অর্পণ করা হয়। ফলের প্রতিটি বিভাগের কর্মী তার নিজ কাজ সম্পর্কে দক্ষতা অর্জন করতে পারে এবং এতে কর্মীর মধ্যেই বিশেষায়নের সুযোগ সৃষ্টি হয়। উদ্দীপকে দেখা যায়, ফাহাদ MBA পাস করে একটি বেসরকারী প্রতিষ্ঠানে চাকরি পেয়েছে। প্রথম দিন অফিসে গিয়ে এসে দেখেছে প্রতিটি কর্মীকেই তার শিক্ষা ও যোগ্যতা অনুসারে নির্দিষ্ট বিভাগে পদায়ন করা হয়েছে । সে ভাবলো এই নীতিতে কাছের গতি ও মান বৃদ্ধি পেয়েছে। এখানে দেখা যায় তার প্রতিষ্ঠানের সকল কর্মীকে বিভিন্ন যোগ্যতা অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করে কাজ দেওয়া হয়। আর এটি ব্যবস্থাপনার কার্য বিভাজন নীতির অন্তর্গত। তাই বলা যায় উদ্দীপকের ফাহাদ প্রতিষ্ঠানে কার্য বিভাজন নীতির কথা ভাবছেন।
HSC Management 2nd Paper Chapter 2: ব্যবস্থাপনার নীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 2: ব্যবস্থাপনার নীতি · সৃজনশীল
উদ্দীপকে ফাহাদ প্রতিষ্ঠানে যোগদান করে ব্যবস্থাপনার কোন নীতির প্রচলি…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর