পরবর্তীতে মি. তনিমের কোন ধরনের ব্যবস্থাপকীয় ভূমিকার কারণে প্রতিষ্ঠানের সফলতা আসে- ব্যাখ্যা কর।
উত্তর: পরবর্তীতে মি. তনিমের ব্যবস্থাপকীয় ভূমিকার কারণে প্রতিষ্ঠানের সফলতা আছে বলে আমি মনে করি। প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম এর মধ্যে সমন্বয় করার জন্য একজন ব্যবস্থাপককে যে সিদ্ধান্ত গ্রহণ করতে হয় তাকে সিদ্ধান্ত মূলক ভূমিকা বলে। সিদ্ধান্ত গ্রহণ ব্যবস্থাপনার মূল কাজ। ব্যবস্থাপক সংগৃহীত তথ্য ব্যবহার করে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে থাকেন। ব্যবস্থাপকের চার ধরনের সিদ্ধান্ত মূলক ভূমিকা রয়েছে যেগুলো হল: উদ্যোক্তার ভূমিকা, সমস্যা সমাধানকারীদের ভূমিকা, সম্পদ বন্টনকারীর ভূমিকা ও মধ্যস্থ কারীর ভূমিকা ইত্যাদি। উদ্দীপকে দেখা যায়, মি. তানিম একটা বড় প্রতিষ্ঠানের এমডি। তিনি এমনভাবে সংগঠন কাঠামো তৈরি করেছেন যাতে কোন কর্মী একাধিক ঊর্ধ্বতনের অধীনে কাজ করতে না হয়। এতে কর্মীরা সব ছন্দে কাজ করতে পারে। প্রতিষ্ঠানের নানান সমস্যা প্রতিদিনই মি. তামিমকে গুনতে হয়। চিনি সংশ্লিষ্টদের সাথে আলাপ আলোচনা করে সমাধান দেন নতুন নতুন করণীয় বিষয় তাকে যেমন ঠিক করতে হয় তেমনি কর্মীদের নির্দেশ উপদেশ ও পরামর্শ তাকেই দিতে হয়। এদের প্রতিষ্ঠানের সফলতা আসে। এখানে তিনি প্রতিষ্ঠানের সকল সিদ্ধান্ত ও পরামর্শ একাই গ্রহণ করেন। যা আদর্শ ব্যবস্থাপকের সিদ্ধান্তমূলক ভূমিকা অন্তর্গত। তাই বলা যায়, পরবর্তীতে তনিমের সিদ্ধান্ত মূলক ভূমিকার কারণে প্রতিষ্ঠানের সফলতা আসে।
HSC Management 2nd Paper Chapter 2: ব্যবস্থাপনার নীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 2: ব্যবস্থাপনার নীতি · সৃজনশীল
পরবর্তীতে মি. তনিমের কোন ধরনের ব্যবস্থাপকীয় ভূমিকার কারণে প্রতিষ্ঠ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর