উদ্দীপকের প্রতিষ্ঠানটির লোকশানের জন্য ক্রয় ব্যবস্থাপকের কোন গুণাবলির অভাব দায়ী বলে তুমি মনে কর।
উত্তর: উদ্দীপকের প্রতিষ্ঠানটির লোকসানের জন্য ক্রয় ব্যবস্থাপকের দূরদর্শিতা অভাব দায়ী বলে আমি মনে করি। নির্ধারিত লক্ষ্য অর্জন এর জন্য গৃহীত কার্যপ্রক্রিয়াকে ব্যবস্থাপনা বলে। যিনি ব্যবস্থাপনার প্রক্রিয়া সম্পাদনের দায়িত্ব পালন করে তাকে ব্যবস্থাপক বলে। আদর্শ ব্যবস্থাপকের গুণাবলী বলতে তার কর্ম নৈপূন্যও কর্মশৃঙ্খলাকে বোঝায়। আধুনিক ব্যবস্থাপনার জনক হেনরি ফেয়ল আদর্শ ব্যবস্থাপকের ছয়টি গুণের কথা উল্লেখ করেছে। সেগুলো হলো: শারীরিক গুনাবলী, মানসিক গুণাবলী, নৈতিক গুণাবলী, শিক্ষাগত যোগ্যতা, কারিগরি জ্ঞান অভিজ্ঞতা ইত্যাদি। এছাড়াও আরো বেশ কিছু গুণ রয়েছে সেগুলোর মধ্যে দূরদর্শিতা অন্যতম। অতীত অভিজ্ঞতার আলোকে ভবিষ্যৎ সম্পর্কে অনুমান করতে পারার সামর্থকে দূরদর্শিতা বলে। ভবিষ্যৎ সম্পর্কে দূরদৃষ্টি একজন সফল ব্যবস্থাপকের অন্যতম গুণ। কেননা একজন ব্যবস্থাপককে পূর্বানুমানের উপর ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। পূর্বানুমান সঠিক না হলে প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই আদর্শ ব্যবস্থাপকের মধ্যে ভবিষ্যতের নির্ভুল অনুমান গুণ থাকা আবশ্যক। উদ্দীপকে দেখা যায়, মি. সায়েম একটি জুস কোং এর ক্রয় ব্যবস্থাপক। প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ কর্মকর্তাদের দক্ষতা ও কর্মকুশলতার প্রতি সম্মান দেখান। প্রতিষ্ঠানের স্বার্থে যে কোন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কর্মকর্তাদের দেওয়া আছে।দাম তুলনামূলক কম হওয়ায় ক্রয় ব্যবস্থাপক মি. সায়েম বিদেশ থেকে দশ টন জুস আমদানি করেন কিন্তু আমদানির এক মাসের মধ্যে শীত এসে যাওয়ায় জুসের বিক্রি কমে যায় । এতে ওই বছর কোম্পানি লোকসানের সম্মুখীন হন। এখানে তিনি কোন কিছু না ভেবেই তিনি জুস অর্ডার করেন, যা তার দূরদর্শিতা গুণের অভাব প্রকাশ করে।
HSC Management 2nd Paper Chapter 2: ব্যবস্থাপনার নীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 2: ব্যবস্থাপনার নীতি · সৃজনশীল
উদ্দীপকের প্রতিষ্ঠানটির লোকশানের জন্য ক্রয় ব্যবস্থাপকের কোন গুণাবল…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর