উদ্দীপকে ব্যবস্থাপনার কোন নীতির প্রতিফলন পাওয়া যায়।
উত্তর: উদ্দীপকে ব্যবস্থাপনা কর্তৃত্ব ও দায়িত্ব সমতা রক্ষণের নীতির প্রতিফলন পাওয়া যায়। প্রতিষ্ঠানের প্রতি কর্মীকে কার্যসম্পাদনের জন্য কর্তৃত্ব অর্পণের সাথে সাথে সমপরিমাণ দায়িত্ব অর্পণ করাকে দায়িত্ব ও কর্তৃত্ব সমতা রক্ষনের নীতি বলে। কারণ কর্তৃত্ব ও দায়িত্ব পরস্পর নিবিড়ভাবে সম্পর্কিত। কর্তৃত্ব হলো আদেশ প্রদানের অধিকার। আর দায়িত্ব হল কোন অর্পিত কাজ সম্পাদনের দায়। প্রতিষ্ঠানের কোন কর্মীকে দায়িত্ব অর্পণ করা হলে সাথে সাথে দায়িত্ব পালনের জন্য সমপরিমাণ কর্তৃত্ব বা ক্ষমতার প্রদান করতে হবে। দায়িত্বের চেয়ে ক্ষমতা বেশি হলে ক্ষমতার অপব্যবহার হয়। অনুরূপভাবে ক্ষমতার চেয়ে দায়িত্ব বেশি হলে কর্মী হতাশ হয়ে পড়ে। উদ্দীপকে দেখা যায়,মি. সায়েম একটি জুস কোং এর ক্রয় ব্যবস্থাপক। প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ কর্মকর্তাদের দক্ষতা ও কর্মকুশলতার প্রতি সম্মান দেখান। প্রতিষ্ঠানের স্বার্থে যে কোন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কর্মকর্তাদের দেওয়া আছে। এখানে দেখা যায়,উদ্দীপকের প্রতিষ্ঠানটিতে সকলের সিদ্ধার্থ নেওয়ার ক্ষমতা আছে যা দায়িত্ব ও কর্তৃত্ব সমতা রক্ষণের নীতির অন্তর্ভুক্ত।
HSC Management 2nd Paper Chapter 2: ব্যবস্থাপনার নীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 2: ব্যবস্থাপনার নীতি · সৃজনশীল
উদ্দীপকে ব্যবস্থাপনার কোন নীতির প্রতিফলন পাওয়া যায়।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর