অধ্যক্ষ কর্তৃক মিলনকে চাকরি থেকে বরখাস্ত করা ব্যবস্থাপনার কোন নীতির পরিপন্থী বলে তুমি মনে করো?
উত্তর: অধ্যক্ষ কর্তৃক মিলনকে চাকরি থেকে বরখাস্ত করা ব্যবস্থাপনার চাকরির স্থায়িত্বের নীতির পরিবর্তে বলে আমি মনে করি। প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের চাকরি নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার নীতিকে চাকরির স্থায়িত্বের নীতি বলে। একটি প্রতিষ্ঠান কর্মরত কর্মীদের চাকরির স্থায়িত্ব নিশ্চিত করা গেলে তাদেরকে উপযুক্ত ও যোগ্য কর্মী বাহিনী হিসেবে গঠন করা যায়। কারণ তারা প্রতিষ্ঠান নিরাপদে ও মনোযোগ সহকারে কাজ করতে আগ্রহী হয়। কাজ ও প্রতিষ্ঠানকে তারা আপন মনে করে নিষ্ঠার সাথে কাজে ব্রতী থাকে। অপরদিকে কর্মীরা যদি চাকরির নিশ্চয়তা না পায় তারা সবসময় হতাশার মধ্যে কাজ করে। ফলে তাদের পক্ষে অধিক মনোযোগ সহকারে কাজ করা সম্ভব হয় না। ফলে তারা যোজ্ঞ কর্মী হওয়া থেকে বঞ্চিত হয় এবং প্রতিষ্ঠান আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি প্রতিষ্ঠানের বিরাজমান শৃঙ্খলা বিনষ্ট হয়। উদ্দীপকে দেখা যায়, মিলন একটি স্বনামধন্য কলেজের অফিস পিয়ন। একদিন কলেজের অধ্যক্ষ মিলনকে কতগুলো চিঠি পোস্ট করার জন্য পোস্ট অফিসে পাঠালেন। ডকুমেন্টগুলো ফটোকপি করে মিলন পোস্ট অফিসে গিয়ে দেখে ততক্ষণে প্রথম ডাক চলে গিয়েছে। অধ্যক্ষ মহোদয় চিঠিগুলো যথাসময়ে পোস্ট করতে না পারায় অধ্যক্ষ মিলনকে চাকরি থেকে বরখাস্ত করেন। এখানে অধ্যক্ষ মিলনকে চাকরি থেকে বরখাস্ত করে দেয় যা চাকরির স্থায়িত্বের নীতির পরিপন্থী।
HSC Management 2nd Paper Chapter 2: ব্যবস্থাপনার নীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 2: ব্যবস্থাপনার নীতি · সৃজনশীল
অধ্যক্ষ কর্তৃক মিলনকে চাকরি থেকে বরখাস্ত করা ব্যবস্থাপনার কোন নীতির…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর