"ব্যবস্থাপনার নতুন পদ্ধতি প্রয়োগের ফলে উদ্দীপকের প্রতিষ্ঠানটিতে বিদ্যমান সমস্যার সমাধান সম্ভব"- তুমি কি একমত? যুক্তি দাও।
উত্তর: "ব্যবস্থাপনার নতুন পদ্ধতি প্রয়োগের ফলে উদ্দীপকের প্রতিষ্ঠানটিতে বিদ্যমান সমস্যার সম্ভব বলে আমি মনে করি। ব্যবস্থাপনার নতুন পদ্ধতিটি হল: কর্তৃত্ব ও দায়িত্বের সমতারক্ষণের নীতি এবং ন্যায্য পারিশ্রমিকের নীতি। প্রতিষ্ঠানের প্রত্যেক কর্মীকে কার্য সম্পাদনের জন্য কর্তৃত্ব অর্পনের সাথে সাথে সমপরিমাণ দায়িত্ব অর্পণ করাকে কর্তৃত্ব ও দায়িত্বের সমতারক্ষনের নীতি বলে। কারণ কর্তৃত্ব ও দায়িত্ব পরস্পরের সাথে নিবিড় ভাবে সম্পর্কিত। কর্তৃত্ব হলো আদেশ প্রদানের অধিকার। আর দায়িত্ব হলো কোন অর্পিত কাজ সম্পাদনের দায়। প্রতিষ্ঠানে কোন কর্মীকে দায়িত্ব অর্পণ করা হলে সাথে সাথে দায়িত্ব পালনের জন্য সমপরিমাণ কর্তৃত্ব বা ক্ষমতার প্রদান করতে হবে। দায়িত্বের চেয়ে ক্ষমতা বেশি হলে ক্ষমতার অপব্যবহার হয়। অনুরূপভাবে ক্ষমতার চেয়ে দায়িত্ব বেশি হলে কর্মী হতাশ হয়ে পড়ে। অন্যদিকে, প্রতিষ্ঠানে কর্মরত কর্মীর কাজে প্রকৃতি, পরিমাণ, যোগ্যতা, শ্রম, সময়, জীবনযাত্রার ব্যয়, পারিপার্শ্বিক অবস্থা এবং দেশের অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে উপযুক্ত বেতন ও সুযোগ-সুবিধা প্রদানের নীতি কে ন্যায্য পারিশ্রমিকের নীতি বলে। অর্থাৎ কাজের বিনিময়ে যা পাওয়া যায় তাই পারিশ্রম। উপযুক্ত পারিশ্রমিক কর্মীর মনে সন্তুষ্টি আনে। এতে প্রতিষ্ঠান কর্মরত কর্মীর মধ্যে কাজের মান বৃদ্ধি পায়। কিন্তু কর্মীদের উপযুক্ত পারিশ্রমিক প্রদান না করলে প্রতিষ্ঠানের কর্মীরা ইচ্ছামত কাজ সম্পাদন করে এবং কাজে অবহেলা আনে। ফলশ্রুতিতে প্রতিষ্ঠান আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। উদ্দীপকে দেখা যায়, জনাব মামুন একটি শিল্প প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী হিসেবে যোগদান করেন। তিনি কর্মীদের মধ্যে অসন্তোষ দেখে হতাশ। কারণ অনুসন্ধান করে দেখলেন যে, প্রতিষ্ঠানের সকল কর্মীরা সিদ্ধান্ত গ্রহণের প্রভাব বিস্তার করে। তাই তিনি ব্যবস্থাপনার চলমান পদ্ধতি পরিবর্তনের সিদ্ধান্ত নেন। ব্যবস্থাপনাও কর্মীদের মধ্যে দায়িত্ব ও কর্তব্য সুস্পষ্ট করে দেন। প্রতিটি কাজের জন্য গতি ও সময় নির্ধারণ করেছেন। কর্মীদের পার্থক্য মূলক ঠিকামজুরী হার ও বোনাস পদ্ধতির প্রয়োগ ঘটনা। এখানে তিনি ব্যবস্থাপনার যে কাজগুলো করেছে সেগুলো প্রতিষ্ঠানের সমস্যা সমাধান করতে পারে বলে আমি মনে করি ।
HSC Management 2nd Paper Chapter 2: ব্যবস্থাপনার নীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 2: ব্যবস্থাপনার নীতি · সৃজনশীল
"ব্যবস্থাপনার নতুন পদ্ধতি প্রয়োগের ফলে উদ্দীপকের প্রতিষ্ঠানটিতে বি…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর