ব্যবস্থাপনার কোন নীতির অভাবে উদ্দীপকের প্রতিষ্ঠানের অসন্তোষ দেখা দেয়। ব্যাখ্যা কর।
উত্তর: ব্যবস্থাপনার কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণ নীতির অভাবে উদ্দীপকের প্রতিষ্ঠানের সন্তোষ দেখা দেয়। প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা উচ্চ স্তরের ব্যবস্থাপকদের হাতে কেন্দ্রীভূত থাকাকে কেন্দ্রীকরণ বলে। অপরদিকে প্রতিষ্ঠান অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিম্ন স্তরের ব্যবস্থাপকদের হাতে ছেড়ে দেওয়াকে বিকেন্দ্রীকরণ বলে। তবে উভয়ের কর্তৃত্বের মধ্যে ভারসাম্য থাকতে হবে। নাচেৎ প্রতিষ্ঠানের উদ্দেশ্যে অর্জন ব্যাহত হবে। কেননা ঊর্ধ্বতন অতিমাত্রায় কর্তৃত্বশালী হলে অধস্তনদের গুরুত্ব হ্রাস পায়। এতে অধস্থনকর্মীরা কাজের প্রতি মনোবল হারায়। আবার অধঃস্থন ঊর্ধ্বতনের তুলনায় কর্তৃত্বশালী হলে, ঊর্ধ্বতন অধস্তনদের ওপর কর্তৃত্ব হারায়। ফলে অধঃস্থন কর্মীরা ঊর্ধ্বতনের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ফলে প্রতিষ্ঠান তার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারে না। জনাব মামুন একটি শিল্প প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী হিসেবে যোগদান করেন। তিনি কর্মীদের মধ্যে অসন্তোষ দেখে হতাশ। কারণ অনুসন্ধান করে দেখলেন যে, প্রতিষ্ঠানের সকল কর্মীরা সিদ্ধান্ত গ্রহণের প্রভাব বিস্তার করে। এখানে দেখা যায়, প্রতিষ্ঠানে ব্যবস্থাপনার কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণ নীতিটির অভাবের কারণে প্রতিষ্ঠানের সকল কর্মীরাই সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। যার ফলে প্রতিষ্ঠানের শ্রমিক কর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। তাই বলা যায় ব্যবস্থাপনার কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণ নীতির অভাবে কর্তৃপক্ষের প্রতিষ্ঠানে অসন্তোষ দেখা যায়।
HSC Management 2nd Paper Chapter 2: ব্যবস্থাপনার নীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 2: ব্যবস্থাপনার নীতি · সৃজনশীল
ব্যবস্থাপনার কোন নীতির অভাবে উদ্দীপকের প্রতিষ্ঠানের অসন্তোষ দেখা দে…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর