উদ্দীপকের প্রতিষ্ঠানের সফলতার পিছনে জনাব কাউসারের ব্যবস্থাপকের গুণাবলীর বিভিন্ন দিক ফুটে উঠেছে- ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে প্রতিষ্ঠানের সফলতার পেছনে জনাব কাউসারের ব্যবস্থাপকের বিভিন্ন ধরনের গুণাবলী ফুটে উঠেছে। যিনি বা যে ব্যক্তি পরিকল্পনা প্রণয়ন,সংগঠিত করণ, কর্মীসংস্থান, নেতৃত্ব ও নির্দেশনা দেওয়া এবং নিয়ন্ত্রণ প্রক্রিয়া সম্পাদনের সাথে জড়িত থাকেন, তাকে ব্যবস্থাপক বলে । আধুনিক ব্যবস্থাপনার জনক হেনরি ফেওল আদর্শ ব্যবস্থাপকের ছয়টি গুণের কথা উল্লেখ করেছেন। সেগুলো হলো:শারীরিক গুণাবলী, মানসিক গুণাবলী, নৈতিক গুণাবলী, শিক্ষাগত যোগ্যতা, কারিগরি জ্ঞান ও অভিজ্ঞতা। উদ্দীপকে দেখা যায়, জনাব কাউসার উৎপাদন বিভাগের ব্যবস্থাপক হিসেবে কর্মরত। তিনি বিভাগের কর্মীদের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত গ্রহণ করেন। এতে প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের সাথে তার সম্পর্ক সৃষ্টি হয়েছে।তাছাড়া প্রতিষ্ঠান সম্পদ ও শ্রমের যথাযথ ব্যবহার ও অপচয় কমানোর লক্ষে কর্মীদের কাজকে নির্দিষ্ট করে দিয়েছেন। উৎপাদনের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জনে কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে কাজ করেছে। জন্মগতভাবে প্রতিটি মানুষ একজন ব্যবস্থাপক, তাদের মধ্যে কেউ দক্ষ আবার কেউ অতি দক্ষ। ফলে তাদের সাফল্যের মধ্যে তারতম্য লক্ষ্য করা যায়। সকলেই ব্যবস্থাপক হলেও প্রত্যেকের সফল বা আদর্শ ব্যবস্থাপক নাও হতে পারে। কারণ আদর্শ ব্যবস্থাপকের মধ্যে বিশেষ কতগুলো গুণ বা বৈশিষ্ট্য বিদ্যমান থাকা আবশ্যক। আর উদ্দীপকের জনাব কাউসারের সেই গুণগুলো রয়েছে। তাই বলা যায় উদ্দীপকে প্রতিষ্ঠানের সফলতার পিছনে কাউসারের বিভিন্ন ধরনের ব্যবস্থাপকীয় গুণগুলো ফুটে উঠেছে।
HSC Management 2nd Paper Chapter 2: ব্যবস্থাপনার নীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 2: ব্যবস্থাপনার নীতি · সৃজনশীল
উদ্দীপকের প্রতিষ্ঠানের সফলতার পিছনে জনাব কাউসারের ব্যবস্থাপকের গুণা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর