জনাব কাউসার তার বিভাগে কোন ধরনের ব্যবস্থাপকীয় দক্ষতা প্রয়োগ করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব কাউসার তার বিভাগে ব্যবস্থাপকীয় মানবীয় দক্ষতা বা আন্তঃব্যক্তিক ব্যবহার করেছেন। প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের সাথে মিশতে পাড়া এবং তাদেরকে কাছে উদ্বুদ্ধ ও উৎসাহী করে কাজ আদায় দক্ষতাকে আন্তঃব্যাক্তিক দক্ষতা বলে। একটি প্রতিষ্ঠানের প্রধান উপাদান হল মানবসম্পদ। এ মানব সম্পর্কে যথাযথ সুযোগ-সুবিধা প্রদান না করলে প্রতিষ্ঠানের সফলতা আশা করা যায় না। তাই একজন দক্ষ ব্যবস্থাপকের উচিত কর্মীদের কাছ থেকে কাজ আদায়ের জন্য তাদের নেতৃত্ব দান,প্রনোদিতকরণ এবং ব্যক্তিবর্গের সাথে যোগাযোগ প্রতিষ্ঠা করা। একজন ব্যবস্থাপক কে প্রতিষ্ঠান উদ্দেশ্যে অর্জনের জন্য প্রতিষ্ঠানের ভেতর ও বাইরে বিভিন্ন ব্যক্তিবর্গের সাথে আন্ত ব্যক্তির সম্পর্ক গড়ে তুলতে হয়। উদ্দিপকে দেখা যায়,জনাব কাউসার উৎপাদন বিভাগের ব্যবস্থাপক হিসেবে কর্মরত। তিনি বিভাগের কর্মীদের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত গ্রহণ করেন। এতে প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের সাথে তার সম্পর্ক সৃষ্টি হয়েছে। এখানে দেখা যাচ্ছে তিনি কর্মীদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে পরামর্শ ও সিদ্ধান্ত গ্রহণ করেন, যা ব্যবস্থাপনার মানবীয় দক্ষতার সাথে মিলে যায়।তাই বলা যায় উদ্দীপকে জনাব কাওসার তার বিভাগে ব্যবস্থাপনার মানবীয় দক্ষতা ব্যবহার করেছেন।
HSC Management 2nd Paper Chapter 2: ব্যবস্থাপনার নীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 2: ব্যবস্থাপনার নীতি · সৃজনশীল
জনাব কাউসার তার বিভাগে কোন ধরনের ব্যবস্থাপকীয় দক্ষতা প্রয়োগ করেছে…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর