ব্যবস্থাপনার "একতাই বল" নীতিটি ব্যাখ্যা কর।
উত্তর: প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য সকল স্তরের কর্মীদের সর্বদা সম্মিলিত ও ঐক্যবদ্ধভাবে কাজ করার নীতিকেই একতাই বল নীতি বলে। এ নীতি অনুযায়ী কর্মীদের মধ্যে দলগত চেতনা ও ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রবণতা বৃদ্ধি পায়। কারণ যদি প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যক্তি ও বিভাগের মধ্যে মতানৈক্য হয় তবে প্রতিষ্ঠান কখনোই সাফল্য অর্জন করতে পারে না । কিন্তু যদি ব্যবস্থাপক কর্মীদের মধ্যে অনুপ্রেরণা ও উৎসাহ সৃষ্টি করে একতাবদ্ধ ভাবে কাজ করতে আগ্রহী করে গড়ে তুলে তবে প্রতিষ্ঠানের সাফল্য আসবেই। কেননা প্রবাদে আছে, "দশের লাঠি একের বোঝা" অথবা "সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে"।
HSC Management 2nd Paper Chapter 2: ব্যবস্থাপনার নীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 2: ব্যবস্থাপনার নীতি · সৃজনশীল
ব্যবস্থাপনার "একতাই বল" নীতিটি ব্যাখ্যা কর।
উত্তর