প্রতিষ্ঠানের কার্যাবলী নির্বিঘ্ন সম্পাদন নিশ্চিতকরণে ব্যবস্থাপক হিসেবে যুনেয়দের যে দক্ষতাটি ভূমিকা রেখেছে তা উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: প্রতিষ্ঠানে কার্যাবলী নির্বিঘ্নে সম্পাদনের জন্য ব্যবস্থাপক হিসেবে জুনায়েদের যোগাযোগ দক্ষতাটি কার্যকর ভূমিকা রেখেছে বলে আমি মনে করি। প্রতিষ্ঠানের ভেতর ও বাইরের বিভিন্ন পক্ষের মধ্যে ব্যবস্থাপক কর্তৃক তথ্য, সংবাদ ও ভাবের বিনিময়ের মাধ্যমে কার্যকর ও ফল প্রসূর যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে পারাকে তার যোগাযোগ দক্ষতা বলে। এর মাধ্যমে উচ্চস্তর ও নিম্ন স্তরের কর্মীদের সম্পর্কের উন্নয়ন হয়ে থাকে। এর ফলে ব্যবস্থাপক কাজের ক্ষেত্রে সহজেই কার্যকর ভূমিকা রাখতে পারেন। সুস্থ ও কার্যকর যোগাযোগ দক্ষতার মাধ্যমে সঠিক পরিকল্পনা প্রণয়ন এবং প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন সহজ হয়। এছাড়া, এটি একটি বিশেষ দক্ষতা, যা একজন ব্যবস্থাপকের প্রাতিষ্ঠানিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সবসময় প্রয়োজন হয়। উদ্দীপকে দেখা যায়, এছাড়াও তিনি অদস্তনদের সাথে সবসময় যোগাযোগ রক্ষা করে চলেন। ফলে তিনি সহজে তাদের কে কার্যসম্পাদনে উদ্বুদ্ধ ও উৎসাহিত করতে পারেন। এতে প্রতিষ্ঠানের কার্যাবলীর নির্বিঘ্ন সম্পাদন নিশ্চিত হচ্ছে। এখানে তিনি যে কাজ করেছে তা ব্যবস্থাপকের যোগাযোগের দক্ষতার মধ্যে পড়ে। একজন ব্যবস্থাপকের মধ্যে অবশ্যই যোগাযোগের দক্ষতা থাকা আবশ্যক। তাই বলা যায় প্রতিষ্ঠানের কার্যাবলী নির্বিঘ্নে সম্পাদনের জন্য ব্যবস্থাপক হিসেবে জুনায়েদের যোগাযোগের দক্ষতাকে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
HSC Management 2nd Paper Chapter 2: ব্যবস্থাপনার নীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 2: ব্যবস্থাপনার নীতি · সৃজনশীল
প্রতিষ্ঠানের কার্যাবলী নির্বিঘ্ন সম্পাদন নিশ্চিতকরণে ব্যবস্থাপক হিস…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর