নির্দেশনা ঐক্যই পরিচালক পর্ষদের সিদ্ধান্ত বাস্তবায়ন সম্ভব হয়েছে - উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: ব্যবস্থাপনার নির্দেশনার ঐক্য নীতির কারণে উদ্দীপকের পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। প্রতিষ্ঠানের কর্মীদের একটি মাত্র নির্দেশনার মাধ্যমে কাজ করতে বলা হলে তাকে নির্দেশনার ঐক্য নীতি বলে। এরূপ নিজের মূল কথা হলো একটি প্রধান উদ্দেশ্যে বা মৌল পরিকল্পনার আলোকে প্রতিষ্ঠানের সকল কাজকর্ম সম্পন্ন করা। অর্থাৎ প্রতিষ্ঠানের উচ্চ পর্যায় থেকে শুরু করে সকল বিভাগ ও উপবিভাগের সকল ব্যক্তির সকল কর্ম প্রচেষ্টা হবে একই লক্ষ্য কেন্দ্রিক। উদ্দীপকের স্কাই লিমিটেডের উৎপাদন বিভাগ তার কাজগুলোকে প্রকৃতি অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করে প্রত্যেকের দায়িত্ব ও ক্ষমতা নির্দিষ্ট করে দেয়। এতে কর্মীর কাজ সহজ হয়। আবার পরিচালক পর্ষদের ২০% উৎপাদন বৃদ্ধির সিদ্ধান্ত বাস্তবায়নে প্রতিষ্ঠানের সকল বিভাগের কর্মকর্তারা একই লক্ষ্যকে সামনে রেখে অধস্তনদের পরামর্শ ও নির্দেশনা প্রদান করেন। ফলে কার্যক্ষেত্রের জটিলতা না থাকে লক্ষ্য পুরান সহজ হয়। উদ্দীপকের প্রতিষ্ঠানটি একটি উদ্দেশ্যকে সামনে রেখে কাজ করছে, যা নির্দেশনার ঐক্যনীতির সাদৃশ্য। এরূপ নীতি অনুযায়ী একটি কাজের জন্য একাধিক নির্দেশনা বা পরস্পর সামঞ্জস্যসহীন জারি করা যাবে না। এর ফলে প্রতিষ্ঠানের কার্যসম্পাদন সহজেই করা যায় এবং প্রতিষ্ঠানের রক্ষার জনের দিকে ধাবিত করা যায়। আমি মনে করি, ব্যবস্থাপনার নির্দেশনার ঐক্য-নীতির কারণে উদ্দীপকের পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত বাস্তবায়ন করা সম্ভব হয়েছে।
HSC Management 2nd Paper Chapter 2: ব্যবস্থাপনার নীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 2: ব্যবস্থাপনার নীতি · সৃজনশীল
নির্দেশনা ঐক্যই পরিচালক পর্ষদের সিদ্ধান্ত বাস্তবায়ন সম্ভব হয়েছে -…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর