উদ্দীপকে ব্যবস্থাপনার কোন নীতিটি লঙ্ঘিত হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে ব্যবস্থাপনার আদেশের ঐক্য নীতি লঙ্ঘিত হয়েছে। একজন মাত্র নির্বাহী কর্তৃক প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীকে আদেশ প্রদান করার নীতিকেই আদেশের ঐক্য নীতি বলে। এরূপ নীতির মূল কথা হলো একজন কর্মী প্রত্যক্ষভাবে শুধুমাত্র একজন ঊর্ধ্বতন কর্মকর্তার নিকট হতে আদেশ গ্রহণ করবে। অর্থাৎ প্রত্যেক কর্মী একজন মাত্র নির্বাহের অধীনে থাকবে এবং তার আদেশ মেনে চলবে। ভুলত্রুটি হলে তার নিকটে জবাবদিহি করবে। উদ্দীপকের অফিস পিয়ন শামীম অদক্ষের চিঠি গুলো নিয়ে পোস্ট অফিসে যাওয়ার সময় উপাধ্যক্ষ মহোদয় তাকে কতগুলো কাগজ দিয়ে ফটোকপি করে আনতে বললেন। এটা তার কাজে ব্যাঘাত সৃষ্টি হয়। এরূপ নির্দেশ আদেশের ঐক্যনীতির পরিপন্থী। তাই বলা যায়, উদ্দীপকে ব্যবস্থাপনার আদেশের ঐক্য নীতি লঙ্ঘিত হয়েছে।
HSC Management 2nd Paper Chapter 2: ব্যবস্থাপনার নীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 2: ব্যবস্থাপনার নীতি · সৃজনশীল
উদ্দীপকে ব্যবস্থাপনার কোন নীতিটি লঙ্ঘিত হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর