ব্যাবস্থাপনায় আদেশের ঐক্য পালিত হয় কেন?
উত্তর: বিশৃঙ্খলা দূর করার জন্য ব্যবস্থাপনার আদেশের ঐক্য পালিত হয়। আদেশের ঐক্য নীতির মূল কথা হলো একজন অধস্থন কর্মীকে শুধু একজন নির্বাহী কার্যাদেশ দিবেন। একজন কর্মীর আদেশদাতা একাধিক হলে একই সময়ে ভিন্ন ভিন্ন নির্দেশ দিতে পারে। দ্বৈত অধীনতার সৃষ্টি হয় এবং কর্মীর পক্ষে যথাযথভাবে দায়িত্ব পালন সম্ভব হয় না। এতে কর্মীর পক্ষে ফাঁকি দেওয়ার ও সুযোগ তৈরি হয় এবং কার্যক্ষেত্রের বিশৃঙ্খলা দেখা দেয়। এজন্য প্রতিষ্ঠানের আদেশের ঐক্য অনুসরণ করা হয়।
HSC Management 2nd Paper Chapter 2: ব্যবস্থাপনার নীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 2: ব্যবস্থাপনার নীতি · সৃজনশীল
ব্যাবস্থাপনায় আদেশের ঐক্য পালিত হয় কেন?
উত্তর