উদ্দীপকের জনাব আলিম দায়িত্ব অর্পণ এর ক্ষেত্রে ব্যবস্থাপনার কোন নীতি অনুসরণ করেছেন?
উত্তর: উদ্দীপকের আলিম দায়িত্ব অর্পণের ক্ষেত্রে ব্যবস্থাপনা নীতির কর্তৃত্ব ও দায়িত্বের সমতা রক্ষনের নীতি অনুসরণ করেছে। কার্য সম্পাদনের জন্য কর্তৃত্ব অর্পণের সাথে সাথে সমপরিমাণ দায়িত্ব অর্পণ করাকে কর্তৃত্ব ও দায়িত্বের সমতারক্ষনের নীতি বলে। কারণ কর্তৃত্ব ও দায়িত্ব পরস্পর নিবিড়ভাবে সম্পর্কিত। তাই প্রতিষ্ঠান কোন কর্মীকে দায়িত্ব অর্পণ করা হলে সাথে সাথে দায়িত্ব পালনের জন্য সমপরিমাণ কর্তৃত্ব বা ক্ষমতা প্রদান করতে হবে। উদ্দীপকের রংধনু সিমেন্ট কোম্পানির প্রধান হিসাবরক্ষক কর্মকর্তা জনাব আলিম হিসাব শাখায় তার অধীনস্থ তিনজন কর্মকর্তাকে তাদের দায়িত্ব যথাযথভাবে বুঝিয়ে দিয়েছেন এবং সময় সময়ে তাদের কাজের তদারকিও করেন। জবাবদিহিতারও ব্যবস্থা করেন। এছাড়া সুষ্ঠুভাবে কাজ সম্পাদন করতে যে ধরনের সহযোগিতা তাদের প্রয়োজন তাও তিনি প্রদান করেন। জনাব আলিমের এমন কর্মকাণ্ড ব্যবস্থাপনার কর্তৃত্ব ও দায়িত্বের সমতা নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের আলিম দায়িত্ব অর্পণের ক্ষেত্রে ব্যবস্থাপনা নীতির কর্তৃত্ব ও দায়িত্বের সমতা রক্ষণের নীতি অনুসরণ করেছে।
HSC Management 2nd Paper Chapter 2: ব্যবস্থাপনার নীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 2: ব্যবস্থাপনার নীতি · সৃজনশীল
উদ্দীপকের জনাব আলিম দায়িত্ব অর্পণ এর ক্ষেত্রে ব্যবস্থাপনার কোন নীত…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর