রিয়াদের কোন গুণাবলীর অভাবের কারণে প্রতিষ্ঠান উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয় বলে তোমার মনে হয়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে রিয়াদের সংগঠনিক জ্ঞান ও দক্ষতা গুণাবলীর অভাবে প্রতিষ্ঠানের উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সংগঠন প্রতিষ্ঠা ও যোগ্যতার সাথে তার পরিচালনার জ্ঞান ও দক্ষতাকে সাংগঠনিক জ্ঞান ও দক্ষতা বলে। একজন সফল নেতাকে অবশ্যই যোগ্য সংগঠক এবং প্রয়োজনীয় জ্ঞানের অধিকারী হতে হয়। রিয়াদ একটি বৃহদায়তন প্রতিষ্ঠানের প্রধান কর্মকর্তা। তিনি অধীনস্থদের বেশি পরিমাণ কর্তৃত্ব প্রদান করায় যে কোন সিদ্ধান্ত অধস্থন কর্মীরাই নিচ্ছে। সেখানে ঊর্ধ্বতনের হস্তক্ষেপ করার কোন সুযোগ নেই। প্রায়শই ভুল সিদ্ধান্তের কারণে প্রতিষ্ঠান ক্ষতির সম্মুখীন হচ্ছে। একজন যোগ্য সংগঠক বাস্তবতায় নিরিখে যথাযথভাবে বিভক্তি করন, কাজ অনুযায়ী উপযুক্ত কর্মী বাছাই , দায়িত্ব ও কর্তৃতে যথাযথ নিরূপণ ও বন্টন, সুষ্ঠু যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা, কার্যকর সমন্বয় সাধন এবং জবাবদিহিতামূলক প্রশাসন প্রতিষ্ঠায় নেতাকে প্রয়োজনীয় জ্ঞানের অধিকারী হতে হয়। তাই আমার মনে হয়, উদ্দীপকে রিয়াদের সাংগঠনিক জ্ঞান ও দক্ষতা গুণাবলীর অভাবে প্রতিষ্ঠানে উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
HSC Management 2nd Paper Chapter 2: ব্যবস্থাপনার নীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 2: ব্যবস্থাপনার নীতি · সৃজনশীল
রিয়াদের কোন গুণাবলীর অভাবের কারণে প্রতিষ্ঠান উদ্ভূত পরিস্থিতির সৃষ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর