উদ্দীপকের মি. রিয়াদ প্রতিষ্ঠানে হেনরি ফেয়লের কোন নীতি অনুসরণ না করার কারণে সমস্যা সৃষ্টি হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে রিয়াদ প্রতিষ্ঠানে হেনরি ফেয়লের কেন্দ্রীকরণ নীতি অনুসরণ না করার কারণে সমস্যা সৃষ্টি হয়েছে।উচ্চ স্তরের ব্যবস্থাপনার হাতে প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কুক্ষিগত করে রাখা কে কেন্দ্রিকরণ বলে। অন্যদিকে এরকম ক্ষমতার নিচের পয়সায় ব্যবস্থাপনার হাতে ছেড়ে দেওয়াকে বিকেন্দ্রীকরণ বলে। সম্পূর্ণ কেন্দ্রিকরণ অধঃস্তনদের গুরুত্ব হ্রাস করে। অন্যদিকে সম্পূর্ণ বিকেন্দ্রীকরণ করা হলে ঊর্ধ্বতন অধস্তনদের প্রতি কর্তৃত্ত হারায়। উদ্দীপকে দেখা যায়, মি. রিয়াদ একটি বৃহদায়তন প্রতিষ্ঠানের প্রধান কর্মকর্তা। তিনি উচ্চশিক্ষিত, বিভিন্ন কারিগরি বিষয়ে দক্ষ, নৈতিক গুণাবলী সম্পন্ন একজন ব্যক্তি। স্ত্রীর প্রতিষ্ঠানের যোগ্য কর্মীদের সঠিক স্থানে স্থাপন করতে সক্ষম হয়েছেন। কর্মীদেরকে উপর্যুক্ত বেতন প্রদান করেছেন। চাকরির নিশ্চয়তা ও বিধান করেন। তবে অধীনস্থদের বেশি পরিমাণ কর্তৃত্ব প্রদান করায় যে কোন সিদ্ধান্ত অধস্থন কর্মীরাই নিচ্ছে সেখানে ঊর্ধ্বতন হস্তক্ষেপ করার কোন সুযোগ নেই।প্রায়শই ভুল সিদ্ধান্তের কারণে প্রতিষ্ঠান ক্ষতির সম্মুখীন হচ্ছে। এখানে সম্পূর্ণ বিকেন্দ্রীকরণের নীতি অনুসরণ করা হয়েছে। অর্থাৎ কেন্দ্রিকরণের নীতি অনুসরণ করা হয়নি, যে কারণে সমস্যার সৃষ্টি হয়েছে।
HSC Management 2nd Paper Chapter 2: ব্যবস্থাপনার নীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 2: ব্যবস্থাপনার নীতি · সৃজনশীল
উদ্দীপকের মি. রিয়াদ প্রতিষ্ঠানে হেনরি ফেয়লের কোন নীতি অনুসরণ না ক…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর