ব্যবস্থাপনার চক্র বলতে কী বোঝায়?
উত্তর: ব্যবস্থাপকীয় প্রক্রিয়া চক্রাকারে আবর্তিত হওয়াকেই ব্যবস্থাপনা চক্র বলে। ব্যবস্থাপনা হলো কতগুলো কাজের সমষ্টি। আর চক্র বলতে কোন কাজের ধারাবাহিক আবর্তন কে বোঝায়। ব্যবস্থাপনার মৌলিক কাজগুলো চক্রাকারে পরপর চলতে থাকে বলে সেগুলোকে ব্যবস্থাপনার চক্র বলে। অর্থাৎ ব্যবস্থাপনার কাজগুলো পরিকল্পনার মাধ্যমে শুরু হয় পর্যায়ক্রমে চলতে চলতে নিয়ন্ত্রণের মাধ্যমে শেষ হয়ে পুনরায় তা পরিকল্পনার মাধ্যমে শুরু হয়ে ধারাবাহিকভাবে চলতে থাকে। এভাবেই একটি প্রতিষ্ঠান যতদিন চলতে থাকে ব্যবস্থাপনার চক্র ও ততদিন চলতে থাকে।
HSC Management 2nd Paper Chapter 2: ব্যবস্থাপনার নীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 2: ব্যবস্থাপনার নীতি · সৃজনশীল
ব্যবস্থাপনার চক্র বলতে কী বোঝায়?
উত্তর