উদ্দীপকে মি. মাসুদ প্রতিষ্ঠান পরিচালনায় ব্যবস্থাপনার কোন নীতির প্রতি মনোনিবেশ করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে মি. মাসুদ প্রতিষ্ঠান পরিচালনায় ব্যবস্থাপনার শৃঙ্খলার নীতির প্রতি মনোনিবেশ করেছে। প্রতিষ্ঠানে উপযুক্ত ব্যক্তিকে উপযুক্ত স্থানে এবং সঠিক বস্তুকে সঠিক স্থানে সুশৃংখলভাবে সাজানো কে শৃঙ্খলা নীতি বলে। যেকোনো কাজের শৃঙ্খলা থাকা আবশ্যক। যে প্রতিষ্ঠানের শৃঙ্খলা নেই সে প্রতিষ্ঠান উদ্দেশ্যে অর্জনে ব্যর্থ হয়। শৃঙ্খলা নীতির মূল লক্ষ্য হলো যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে বসানো এবং উপযুক্ত বস্তুকে উপযুক্ত স্থানে স্থাপন করা। উদ্দীপকে বড় ধরনের কারবার সংগঠন পরিচালনা করতে গিয়ে জনাব মাসুদ যোগ্য কর্মীদের সঠিক স্থানে পদায়ন করতে সক্ষম হয়েছে। বিনিয়োগের বিষয়ে তিনি সতর্কতার সাথে ভেবেচিন্তে সঠিক ক্ষেত্রে চিহ্নিত করে সফল হয়েছে।যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে স্থাপনের কাজটি ব্যবস্থাপনার শৃঙ্খলা নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে মি. মাসুদ প্রতিষ্ঠান পরিচালনায় ব্যবস্থাপনায় শৃঙ্খলার নীতির প্রতি মনোনিবেশ করেছেন।
HSC Management 2nd Paper Chapter 2: ব্যবস্থাপনার নীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 2: ব্যবস্থাপনার নীতি · সৃজনশীল
উদ্দীপকে মি. মাসুদ প্রতিষ্ঠান পরিচালনায় ব্যবস্থাপনার কোন নীতির প্র…
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর