জোড়া-মই-শিকল নীতিটি ব্যাখ্যা কর।
উত্তর: প্রতিষ্ঠানের কর্তৃত্ব সংগঠনের উচ্চ স্তর থেকে পর্যায়ক্রমে নিম্ন স্তরে এবং জবাবহিদিতা নিম্ন স্তর থেকে পর্যায়ক্রমে উচ্চ স্তরে শিকলের ন্যায় প্রবাহিত হওয়াকে জোড়া-মই-শিকল নীতি বলে। জোড়া-মই-শিকল নীতি অনুসারে প্রতিষ্ঠানের কর্তৃত্ব সংগঠনের সর্বোচ্চ স্তর হতে পর্যায়ক্রমে অধস্তনদের নিকট পৌঁছায় এবং কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে পরামর্শ, তথ্য প্রদান, কার্যবিবরণী উপস্থাপন ইত্যাদি সর্বনিম্ন স্তর হতে পর্যায়ক্রমে উপরের স্তরে ধাবিত হয়, যা প্রকৃত অর্থে শিকলের ন্যায় রূপ লাভ করে। এভাবে প্রতিটি বিভাগ, উপবিভাগ ও ব্যক্তি কর্তৃত্বের শিকলে কারো না কারো সাথে সম্পর্কযুক্ত থাকে।
HSC Management 2nd Paper Chapter 2: ব্যবস্থাপনার নীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 2: ব্যবস্থাপনার নীতি · সৃজনশীল
জোড়া-মই-শিকল নীতিটি ব্যাখ্যা কর।
উত্তর