উদ্দীপকে জনাব রাশেদের প্রতিষ্ঠানটি ব্যবস্থাপক নিয়োগে হেনরী ফেওলের কোন নীতি অনুসরণ করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব রাশেদের প্রতিষ্ঠানটি ব্যবস্থাপক নিয়োগে হেনরি ফেওলের শৃঙ্খলার নীতি অনুসরণ করেছে। এ নীতিতে প্রতিষ্ঠানে উপযুক্ত ব্যক্তিকে উপযুক্ত স্থানে এবং সঠিক বস্তুকে সঠিক স্থানে সুশৃঙ্খলভাবে সাজানো হয়। যেকোনো কাজে শৃঙ্খলা থাকা আবশ্যক। যে প্রতিষ্ঠানে শৃঙ্খলা নেই সে প্রতিষ্ঠান উদ্দেশ্য অর্জনে ব্যর্থ হয়। শৃঙ্খলা নীতির মূল লক্ষ্য হলো যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে এবং উপযুক্ত বস্তুকে উপযুক্ত স্থানে স্থাপন করা। উদ্দীপকে জনাব রাশেদ মহাব্যবস্থাপক হিসেবে নিয়োগ পাওয়ায় তার অধীনস্তরা বেশ সন্তুষ্ট। তারা মনে করে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যোগ্য ব্যক্তিকে যোগ্য পদে নিয়োগ দিয়েছেন। এমন যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেওয়া ব্যবস্থাপনার শৃঙ্খলার নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে জনাব রাশেদের প্রতিষ্ঠানটি ব্যবস্থাপক নিয়োগে হেনরি ফেওলের শৃঙ্খলার নীতি অনুসরণ করেছে।
HSC Management 2nd Paper Chapter 2: ব্যবস্থাপনার নীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 2: ব্যবস্থাপনার নীতি · সৃজনশীল
উদ্দীপকে জনাব রাশেদের প্রতিষ্ঠানটি ব্যবস্থাপক নিয়োগে হেনরী ফেওলের ক…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর