আদেশের ঐক্য নীতি বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
উত্তর: একজন মাত্র নির্বাহীর নিকট থেকে প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীকে আদেশ প্রদান করাকে আদেশের ঐক্যের নীতি বলে। আদেশের ঐক্য নীতির মূলকথা হলো একজন কর্মী প্রত্যক্ষভাবে শুধুমাত্র -একজন ঊর্ধ্বতন কর্মকর্তার নিকট হতে আদেশ গ্রহণ করবে। ভুল-ত্রুটি হলে তার নিকটই জবাবদিহি করবে। দ্বৈত অধীনতা বা দু'জন নির্বাহীর অধীনে একজন কর্মী সুষ্ঠুভাবে কাজ সম্পাদন করতে পারে না। কারণ পসে একই সময়ে কার আদেশ মেনে চলবে আর কার আদেশ মেনে চলবে না। ফলে কাজে ব্যাঘাত ঘটে এবং বিভ্রান্তির সৃষ্টি হয়।
HSC Management 2nd Paper Chapter 2: ব্যবস্থাপনার নীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 2: ব্যবস্থাপনার নীতি · সৃজনশীল
আদেশের ঐক্য নীতি বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
উত্তর